|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা দিয়ে রাজধানী ঢাকায় মোটরসাইকেল র্যালি আয়োজন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালিটি শুরু হবে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপি ঢাকা মহানগর উত্তর এ কর্মসূচির কথা জানায়।
র্যালিতে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও কর্মসূচিতে অংশ নেবেন।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে শুরু হওয়া র্যালিটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১৪ নম্বরে গিয়ে শেষ হবে।
