প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
Advertisement
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম
গ্রেফতার অভিযুক্ত ইমাম রুবেল মিয়া। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃদ্ধাশ্রমে আশ্রিত ৩০ বছর বয়সি এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রুবেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নান্দাইল থানা পুলিশ।
অভিযুক্ত রুবেল মিয়া উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আবদুর রহিমের ছেলে এবং চৈতনখালি মসজিদের ইমাম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বীর বেতাগৈর ইউনিয়নের একটি বৃদ্ধাশ্রমে এ ঘটনা ঘটে।
বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর রুবেল মিয়া গোপনে বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকে একটি কক্ষে প্রবেশ করেন। পরে সেখানে অবস্থানরত ওই প্রতিবন্ধী নারীর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে বৃদ্ধাশ্রমের অন্যান্য বাসিন্দারা এসে রুবেলকে ধরে ফেলেন। পরবর্তীতে তাকে শিকল দিয়ে বেঁধে তালা মেরে আটকে রাখা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গ্রেফতারের পর অভিযুক্ত রুবেল মিয়া দাবি করেন, তিনি কোনো খারাপ উদ্দেশে নয়; বরং আশ্রিতদের সেবার উদ্দেশে বৃদ্ধাশ্রমে প্রবেশ করেছিলেন।
নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

