বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার
Advertisement
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম
পাসপোর্টসহ গ্রেফতার জালিয়াত চক্রের ৩ সদস্য। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাসপোর্ট জালিয়াত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০টি পাসপোর্ট ও বিভিন্ন কর্মকর্তার নামে জাল সিল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ফতুল্লার ভূইগড় শান্তিধারা এলাকায় কেএমএস টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় শুক্রবার তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গ্রেফতাররা হলেন- রাশেদ (৪১), মহাসিন বেপারী (৩৬) ও আব্দুল্লাহ তানহা (৩৬)। তাদের মধ্যে রাশেদ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি একাধিকবার পাসপোর্ট জালিয়াতির ঘটনায় গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভূইগড় শান্তিধারা এলাকায় কেএমএস টাওয়ারের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ওই ফ্ল্যাটটি রাশেদ ভাড়া নিয়েছে বলে জানতে পেরেছি। সেই ফ্ল্যাট থেকে তিনজনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ৮০টি পাসপোর্ট ও একাধিক সিল জব্দ করা হয়েছে। জেলা পাসপোর্ট অফিসের বিপরীত পাশে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত রাশেদ পাসপোর্ট জালিয়াতি করে আসছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

-6abfa387d6a51.jpg)