সার মজুতের দায়ে জামায়াত নেতাকে অর্থদণ্ড
Advertisement
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম
একই সঙ্গে গুদামে মজুত করা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
|
ফলো করুন |
|
|---|---|
সরকারের নির্দেশ অমান্য করে সার গুদামজাত করার দায়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক জামায়াত নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গুদামে মজুত করা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের (৪৫) সার গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে একটি অটোরিকশায় করে প্রায় ২০-২৫ বস্তা সার গুদামে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে যান।
এ সময় তার সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ওসি মো. হাশমত আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে সার গুদামজাত করার অপরাধে মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামে মজুত করা ১৮ বস্তা ইউরিয়া সার সরকারের অনুকূলে জব্দ করা হয়।
কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিয়মবহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে অভিযুক্ত মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গুদাম থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

-6abfa387d6a51.jpg)