Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১২ দিনের ব্যবধানে একই গ্রামের দুই স্কুলছাত্র নিখোঁজ

Advertisement

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

১২ দিনের ব্যবধানে একই গ্রামের দুই স্কুলছাত্র নিখোঁজ

Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে মাত্র ১২ দিনের ব্যবধানে দুই স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সহপাঠী ও স্বজনদের হঠাৎ হারিয়ে যাওয়ার ঘটনায় পরিবারগুলোর পাশাপাশি পুরো এলাকায় চরম আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।

পৃথক এ ঘটনা দুটির বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় দুই পরিবারের পক্ষ থেকে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো—বড়ধুশিয়া গ্রামের মো. সামসু মিয়ার ছেলে মোহাম্মদ শাহিন (১৩) এবং একই গ্রামের বাপ্পি হোসেন ভূঁইয়ার ছেলে আলিফ ভূঁইয়া (১৫)। শাহিন স্থানীয় বড়ধুশিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং আলিফ ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ওশান হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও জিডি সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর কোনো সন্ধান মেলেনি শাহিনের। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস না পেয়ে শেষপর্যন্ত পরিবার থেকে ব্রাহ্মণপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

অন্যদিকে শাহিন নিখোঁজ হওয়ার ১২ দিন আগে গত ১৪ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি আলিফ ভূঁইয়া। তার পরিবারও পুলিশকে বিষয়টি জানিয়ে জিডি দায়ের করেছে।

পরপর দুটি শিশু-কিশোর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার, সহপাঠী ও গ্রামবাসীর দিন কাটছে গভীর উদ্বেগ ও আতঙ্কে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় দুটি পৃথক জিডি করা হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। নিখোঁজদের অবস্থান শনাক্ত ও তাদের দ্রুত উদ্ধারের জন্য মোবাইল ট্র্যাকিং এবং অন্যান্য তথ্যপ্রযুক্তির সহায়তায় জোর পুলিশি চেষ্টা চালানো হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতার

নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতার

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

চাচা-ভাতিজার দায়ের কোপে দিনমজুর নিহত

চাচা-ভাতিজার দায়ের কোপে দিনমজুর নিহত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা নয়: এমপি মনিরুল হক

মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা নয়: এমপি মনিরুল হক

আরও পড়ুন

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

সিলেটে মাজার ও দানবাক্সের নিয়ন্ত্রণকে ঘিরে ফের সংঘর্ষ, যুবক নিহত

সিলেটে মাজার ও দানবাক্সের নিয়ন্ত্রণকে ঘিরে ফের সংঘর্ষ, যুবক নিহত

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

১২ দিনের ব্যবধানে একই গ্রামের দুই স্কুলছাত্র নিখোঁজ

১২ দিনের ব্যবধানে একই গ্রামের দুই স্কুলছাত্র নিখোঁজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম