Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে মাজার ও দানবাক্সের নিয়ন্ত্রণকে ঘিরে ফের সংঘর্ষ, যুবক নিহত

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:২০ পিএম

সিলেটে মাজার ও দানবাক্সের নিয়ন্ত্রণকে ঘিরে ফের সংঘর্ষ, যুবক নিহত

ফাইল ছবি

Advertisement

সিলেটের মাজার ও দানবাক্সের নিয়ন্ত্রণ ঘিরে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জুমার নামাজের পরপরই দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রাসেল (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (২ অক্টোবর) দক্ষিণ সুরমা উপজেলার সিলামে এ মারামারির ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার শারুক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার দুপুরে স্থানীয় দুপক্ষের মধ্যে হঠাৎ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে গুরুতর আহত অবস্থায় রাসেলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়া জানান, সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সার্বিক পরিস্থিতি তদারকি শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসেও সিলাম চকের বাজারে স্থানীয় মাজার ও মসজিদের ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা লেনদেনকে কেন্দ্র করে শেখ গোষ্ঠী ও শাহ গোষ্ঠীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক আমিনুল ইসলাম আর নেই

ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক আমিনুল ইসলাম আর নেই

শিশুদের নোবেলখ্যাত পুরস্কারের তালিকায় সিলেটের আরাফ

শিশুদের নোবেলখ্যাত পুরস্কারের তালিকায় সিলেটের আরাফ

দক্ষিণ-পূর্ব ইরানে আইআরজিসির অভিযানে ৬ সন্ত্রাসী নিহত

দক্ষিণ-পূর্ব ইরানে আইআরজিসির অভিযানে ৬ সন্ত্রাসী নিহত

অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে নিরাপত্তাবাহিনীর ৪ সদস্য নিহত

জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে নিরাপত্তাবাহিনীর ৪ সদস্য নিহত

আরও পড়ুন

আমেরিকা প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

আমেরিকা প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

সিলেটে মাজার ও দানবাক্সের নিয়ন্ত্রণকে ঘিরে ফের সংঘর্ষ, যুবক নিহত

সিলেটে মাজার ও দানবাক্সের নিয়ন্ত্রণকে ঘিরে ফের সংঘর্ষ, যুবক নিহত

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম