Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দক্ষিণ-পূর্ব ইরানে আইআরজিসির অভিযানে ৬ সন্ত্রাসী নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পিএম

দক্ষিণ-পূর্ব ইরানে আইআরজিসির অভিযানে ৬ সন্ত্রাসী নিহত

ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণ-পূর্ব ইরানে অভিযান চালিয়ে তাকফিরি গোষ্ঠীর ছয় সদস্যকে হত্যার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনী। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি বিস্ফোরক প্যাকেট উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি। খবর মেহের নিউজ এজেন্সির। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ইরানের আইআরজিসি স্থলবাহিনীর কুদস ঘাঁটির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে একটি সন্ত্রাসী দলকে শনাক্ত করা হয়। দলটি ওই অঞ্চলে একটি সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করা হয়েছে। পরে তাদের লক্ষ্য করে অভিযান চালায় কুদস ঘাঁটির সদস্যরা।   

আইআরজিসি জানায়, অভিযানে এখন পর্যন্ত বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছেন। পাশাপাশি ওই এলাকায় তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।

পরে দেওয়া এক সম্পূরক তথ্যে কুদস ঘাঁটি জানায়, অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর ছয় সদস্য নিহত হয়েছেন। তাদের কাছ থেকে বেশ কয়েকটি বিস্ফোরক প্যাকেটও উদ্ধার ও জব্দ করা হয়েছে।

তবে নিহতদের পরিচয় বা তারা কোন গোষ্ঠীর সদস্য—এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ২ ভাই

বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ২ ভাই

নৌকার ছবি তুলতে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার, পাইলট নিহত

নৌকার ছবি তুলতে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার, পাইলট নিহত

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ নেতা নিহত

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ নেতা নিহত

উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬

উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬

চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫

সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫

আরও পড়ুন

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম