Logo
Logo
×

Advertisement

অন্যান্য

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

আন্তর্জাতিক বিচার আদালতের কার্যক্রম। ছবি: এএফপি

Advertisement

মিয়ানমার মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ রায় দেন। 

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন।

আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ৯-৬ ভোটের সিদ্ধান্তে আদালত দেখতে পেয়েছেন, মিয়ানমার গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।


যেসব দেশের বিচারপতিরা বিপক্ষে ভোট দিয়েছেন

১. জুলিয়া সেবুতিনদে (উগান্ডা): আন্তর্জাতিক বিচার আদালতের ভাইস প্রেসিডেন্ট জুলিয়া সেবুতিনদে। তিনি ২০১২ সালে আইসিজেতে যোগ দেন এবং ২০২৪ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২. পিটার টমকা (স্লোভাকিয়া):  টমকা ২০০৩ সালের ফেব্রুয়ারিতে আইসিজেতে যোগ দেন এবং ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। স্লোভাকিয়ার এই কূটনীতিক ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ অতীতে জাতিসংঘে স্লোভাকিয়ার প্রতিনিধিত্ব করেছেন।

৩. রনি আব্রাহাম (ফ্রান্স): আব্রাহাম ২০০৫ সালের ফেব্রুয়ারিতে আইসিজেতে যোগ দেন এবং ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৪. শুয়ে হানকিন (চীন): শুয়ে ২০১০ সালের জুন মাসে আইসিজেতে যোগ দেন এবং ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। চীনের এই আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও সাবেক রাষ্ট্রদূত এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চুক্তি ও আইন বিভাগের প্রধান ছিলেন।

৫. গেয়র্গ নোল্টে (জার্মানি): নোল্টে ২০২১ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে যোগ দেন। আন্তর্জাতিক আইনের এই জার্মান অধ্যাপক এর আগে জাতিসংঘের আন্তর্জাতিক আইন কমিশনে দায়িত্ব পালন করেছেন এবং ২০১৭ সালে সেই কমিশনের সভাপতিত্বও করেছেন।

৬. ক্লাউস ক্রেস (জার্মানি): তিনি মিয়ানমার মনোনীত অ্যাডহক বিচারক। ক্রেস আন্তর্জাতিক ফৌজদারি আইনের একজন জার্মান বিশেষজ্ঞ এবং কোলোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সূত্র: মুসলিম নেটওয়ার্ক

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

আইসিজের রায় ঘিরে রোহিঙ্গাদের চোখে জল, ঘরে ফেরার আকুতি

আইসিজের রায় ঘিরে রোহিঙ্গাদের চোখে জল, ঘরে ফেরার আকুতি

রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে

রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায় আজ

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায় আজ

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাশ

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাশ

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

আরও পড়ুন

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

১৯ মাসের মধ্যে সর্বোচ্চ দামে ডলার

১৯ মাসের মধ্যে সর্বোচ্চ দামে ডলার

পিউ রিসার্চের প্রতিবেদন ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম