Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পিউ রিসার্চের প্রতিবেদন

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:২২ এএম

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বে সবচেয়ে বেশি অনুসারীর ধর্ম হিসেবে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম। ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দশকে মুসলিম ও খ্রিষ্টান—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়বে। তবে খ্রিষ্টানদের তুলনায় মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির হার হবে বেশি। ফলে একপর্যায়ে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারীর ধর্ম হিসেবে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যাবে ইসলাম।

২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে এ গবেষণা প্রতিবেদন তৈরি করেছে পিউ। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার পরিবর্তন ও বিস্তারের ওপর ভিত্তি করে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বী ও কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন—এমন মানুষ।

গবেষণাটি পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের অংশ। বিশ্বে ধর্মীয় পরিবর্তন এবং এর প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের উদ্দেশ্য।

তবে পিউ জানিয়েছে, এ পূর্বাভাসের অর্থ এই নয় যে ভবিষ্যতে পৃথিবীতে কী কী পরিবর্তন ঘটবে, তার সবকিছুই আগাম নির্ধারণ করা সম্ভব। আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধসহ বিভিন্ন ঘটনা মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে।

বেশি সন্তান জন্মদান

প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার বিশ্বের অন্যান্য প্রধান ধর্মীয় গোষ্ঠীর তুলনায় বেশি। এটিই মুসলিম জনগোষ্ঠী দ্রুত বেড়ে ওঠার অন্যতম কারণ।

পিউ’র হিসাবে, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে খ্রিষ্টানদের সন্তান জন্মদানের হার দ্বিতীয় সর্বোচ্চ।

জনসংখ্যা স্থিতিশীল রাখতে সাধারণত একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন।


গবেষণা অনুযায়ী, আগামী কয়েক দশকে মুসলিম ও খ্রিষ্টান—উভয় জনগোষ্ঠীর জনসংখ্যাই বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়বে।

তবে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির কারণে মুসলিম জনগোষ্ঠীতে নতুন করে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। বিপরীতে খ্রিষ্টান জনগোষ্ঠীতে এ সংখ্যা হতে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ।

ধর্ম পরিবর্তনের কারণে পিছিয়ে পড়বে খ্রিষ্টধর্ম

ধর্ম ত্যাগ ও ধর্মান্তরের হিসাবেও মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠীর মধ্যে বড় পার্থক্য দেখা যাচ্ছে।

পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে যাওয়া এবং অন্য ধর্ম থেকে ইসলামে আসার হিসাব মিলিয়ে মুসলিম জনগোষ্ঠীর নিট ক্ষতি হতে পারে ৮০ লাখ মানুষের।

অন্যদিকে, খ্রিষ্টধর্মের ক্ষেত্রে এ ক্ষতির পরিমাণ হতে পারে ১০ কোটি ৫০ লাখ।

প্রতিবেদনে বলা হয়েছে, খ্রিষ্টধর্ম ছেড়ে যাওয়া অনেকেই পরবর্তী সময়ে কোনো ধর্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবেন না। তাদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও রয়েছেন।

তবে ইসলাম ধর্মের অনুসারী বাড়ার পেছনে খ্রিষ্টানদের ব্যাপক হারে ইসলাম গ্রহণকে প্রধান কারণ হিসেবে দেখছে না পিউ। বরং মুসলিম থেকে খ্রিষ্টান হওয়ার সম্ভাব্য সংখ্যা এবং খ্রিষ্টান থেকে মুসলিম হওয়ার সম্ভাব্য সংখ্যা প্রায় কাছাকাছি। তবে খ্রিষ্টান থেকে মুসলিম হওয়ার সংখ্যা সামান্য বেশি হতে পারে।

পাকিস্তান হবে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ

পিউ’র পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে বর্তমানে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ।

২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ছিলেন। ২০৭০ সালের মধ্যে এসব দেশে আরও প্রায় ১২০ কোটি মুসলিম বসবাস করবেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বে মুসলিম জনসংখ্যার মোট বৃদ্ধির প্রায় ৭৪ শতাংশই ঘটবে এসব দেশে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর ফলে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে পাকিস্তান।


এদিকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ২০৭০ সালের মধ্যে মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও মুসলিমদের সংখ্যা বাড়বে। এ অঞ্চলে ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে যেতে পারে মুসলিমরা।

অন্যদিকে, খ্রিষ্টানদের জনসংখ্যা বৃদ্ধিও মূলত সেই ১২০টি দেশে কেন্দ্রীভূত থাকবে, যেখানে বর্তমানে তারা সংখ্যাগরিষ্ঠ। এসব দেশে খ্রিষ্টান জনসংখ্যা প্রায় ৬৩ কোটি বাড়তে পারে। যা বিশ্বে খ্রিষ্টান জনসংখ্যার মোট বৃদ্ধির প্রায় ৯২ শতাংশ।

সব মিলিয়ে পিউর গবেষণায় দেখা যাচ্ছে, আগামী পাঁচ দশকে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার চিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে জন্মহার ও জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির কারণে বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দ্বীনের জন্য অবিচল আসমা (রা.)-এর বুদ্ধিমত্তা ও ত্যাগ

ইসলামের সাহসী নারী দ্বীনের জন্য অবিচল আসমা (রা.)-এর বুদ্ধিমত্তা ও ত্যাগ

মনের কষ্ট দূর করার ২ কুরআনি আমল

মনের কষ্ট দূর করার ২ কুরআনি আমল

নবীজির (সা.) রওজা জিয়ারতে নতুন নিয়ম, অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

নবীজির (সা.) রওজা জিয়ারতে নতুন নিয়ম, অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

যেসব আমলে জীবনে বরকত আসে

যেসব আমলে জীবনে বরকত আসে

ভুলে অজু ছাড়া নামাজ পড়লে কি তা আদায় হবে?

ভুলে অজু ছাড়া নামাজ পড়লে কি তা আদায় হবে?

যে কূপের পানি ব্যবহার করতে অসিয়ত করেছিলেন রাসুলুল্লাহ (সা.)

বীরে গারস যে কূপের পানি ব্যবহার করতে অসিয়ত করেছিলেন রাসুলুল্লাহ (সা.)

আরও পড়ুন

গাজায় স্থল অভিযান শুরু করল ইসরাইল, প্রাণভয়ে পালাচ্ছেন মানুষ

গাজায় স্থল অভিযান শুরু করল ইসরাইল, প্রাণভয়ে পালাচ্ছেন মানুষ

পিউ রিসার্চের প্রতিবেদন ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক

উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক

১৩ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ইতালি

১৩ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ইতালি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম