Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম

উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। বৃহস্পতিবার (১৯ নভেম্ব) সৌদির রাজধানী রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে সামরিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ছাড়াও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সেনাপ্রধান উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে দুই দেশের মধ্যে আলোচনা থমকে রয়েছে।


এদিকে, সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যেও উত্তেজনা বাড়ছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরবের জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠককে আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সহযোগিতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরে কালো ধোঁয়া

সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরে কালো ধোঁয়া

কাবার ভেতরে প্রবেশের বিরল সম্মান পেলেন টিনুবু, কী বার্তা দিচ্ছে সৌদি আরব?

কাবার ভেতরে প্রবেশের বিরল সম্মান পেলেন টিনুবু, কী বার্তা দিচ্ছে সৌদি আরব?

সৌদির কিছু অংশ দখল হয়ে গেছে, মার্কিন সাংবাদিকের দাবি

সৌদির কিছু অংশ দখল হয়ে গেছে, মার্কিন সাংবাদিকের দাবি

সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের

সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের

সৌদি-কাতারে বোমা হামলার ছক মোসাদের, নেপথ্যে যে কারণ

সৌদি-কাতারে বোমা হামলার ছক মোসাদের, নেপথ্যে যে কারণ

আরও পড়ুন

উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক

উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক

১৩ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ইতালি

১৩ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ইতালি

ইরান যুদ্ধ শেষ করতে চীন-রাশিয়ার সাহায্য লাগবে না: ট্রাম্প

ইরান যুদ্ধ শেষ করতে চীন-রাশিয়ার সাহায্য লাগবে না: ট্রাম্প

৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরান

৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম