Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের

ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা সৌদি আরবের কিছু এলাকা দখল করে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন পডকাস্টার ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন। তার দাবি, সৌদি ভূখণ্ডে এখনো হুথি যোদ্ধাদের উপস্থিতি রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা প্রমাণ দেননি তিনি।

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে উইকার্টের সঙ্গে আলাপকালে কার্লসন এসব কথা বলেন।

তিনি বলেন, হুথিরা বর্তমানে সৌদি রাজতন্ত্রের জন্য বড় হুমকি তৈরি করছে। সৌদি আরবের কিছু অংশ তাদের দখলে রয়েছে। বিষয়টি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে গুরুত্ব পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

সৌদি আরবের কোন এলাকায় হুথিরা অবস্থান করছে, সে বিষয়ে কিছু জানাননি কার্লসন। কী সূত্রে এ তথ্য পেয়েছেন, সেটিও স্পষ্ট করেননি তিনি। তবে উপসাগরীয় অঞ্চলের কয়েকজন নেতার সঙ্গে সম্প্রতি কথা হয়েছে বলে জানিয়েছেন এই পডকাস্টার।


কার্লসনের এ বক্তব্যের আগে গত ২ নভেম্বর সৌদি আরবের সামরিক অবস্থানে হুথিদের আন্তসীমান্ত অভিযান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মিডল ইস্ট আই। পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে সৌদি ভূখণ্ডে ঢুকে অভিযান চালিয়েছিল হুথিরা। তবে তারা এখনো সৌদি ভূখণ্ডের কোনো অংশ নিয়ন্ত্রণ করছে কি না, সে বিষয়ে সূত্রগুলো নিশ্চিত করেনি।

ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের সীমান্ত দুর্গম পাহাড় ও বিস্তীর্ণ মরুভূমি দিয়ে ঘেরা। নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় সাংবাদিকদের প্রবেশও কঠিন। অতীতে হুথিদের আন্তসীমান্ত অভিযানের সময় সীমান্তবর্তী অনেক গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল।

হুথিরা দীর্ঘদিন ধরেই সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির, জিজান ও নাজরান প্রদেশের ওপর দাবি জানিয়ে আসছে। ১৯৩৪ সালের তায়েফ চুক্তির মাধ্যমে এসব অঞ্চল ইয়েমেন সৌদি আরবের কাছে ছেড়ে দিয়েছিল।

এদিকে হুথিদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ইরান ছাড়াও অন্য কোনো শক্তির সহায়তা রয়েছে কি না, সে প্রশ্ন তুলেছেন কার্লসন। তার ধারণা, সৌদি আরবকে দুর্বল করতে আগ্রহী কোনো পক্ষ হুথিদের সহায়তা দিতে পারে। তবে সম্ভাব্য সেই পক্ষের নাম উল্লেখ করেননি তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি-কাতারে বোমা হামলার ছক, মোসাদের এজেন্ট গ্রেফতারের দাবি

সৌদি-কাতারে বোমা হামলার ছক, মোসাদের এজেন্ট গ্রেফতারের দাবি

হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ, কমান্ডার বদলাল সৌদি আরব

হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ, কমান্ডার বদলাল সৌদি আরব

হুথিদের ওপর ৬৬১ হামলা  ইয়েমেনি বাহিনীর, হতাহত ১৭৩

হুথিদের ওপর ৬৬১ হামলা ইয়েমেনি বাহিনীর, হতাহত ১৭৩

হজ: সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

হজ: সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি হুথিদের

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি হুথিদের

বাহরাইনে ইরানের হামলা, পিছু হটল সৌদি সামরিক জোট

বাহরাইনে ইরানের হামলা, পিছু হটল সৌদি সামরিক জোট

আরও পড়ুন

সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের

সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের

সৌদি-কাতারে বোমা হামলার ছক মোসাদের, নেপথ্যে যে কারণ

সৌদি-কাতারে বোমা হামলার ছক মোসাদের, নেপথ্যে যে কারণ

লন্ডনে সংঘর্ষের জেরে সব বাংলাদেশিকে তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির

লন্ডনে সংঘর্ষের জেরে সব বাংলাদেশিকে তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির

আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে এলো নতুন জনগোষ্ঠী

আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে এলো নতুন জনগোষ্ঠী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম