Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাহরাইনে ইরানের হামলা, পিছু হটল সৌদি সামরিক জোট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

বাহরাইনে ইরানের হামলা, পিছু হটল সৌদি সামরিক জোট

ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী। লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মানদেব প্রণালি এলাকা থেকে পিছু হটে দক্ষিণাঞ্চলীয় অস্থায়ী রাজধানী এডেনের দিকে সরে গেছে তারা। অন্যদিকে, উপসাগরীয় দেশ বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

রোববার (১৫ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে লড়াইরত প্রধান দক্ষিণাঞ্চলীয় সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাইজ প্রদেশের পশ্চিমাঞ্চলে ধুবাব বিমানবন্দর ও বাব আল-মানদেব এলাকা থেকে সেনাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এডেন ও আশপাশের প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্য দিয়ে লোহিত সাগরের প্রবেশপথ থেকে হুতিদের হটিয়ে দেওয়ার লক্ষ্যে সৌদি সমর্থিত বাহিনীর প্রায় ছয় সপ্তাহের পাল্টা অভিযান কার্যত শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গত সেপ্টেম্বরে লোহিত সাগরের উপকূল ও বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পর হুতিদের অগ্রযাত্রা থামাতে গত মাসে অভিযান শুরু করে সরকারি বাহিনী। এতে প্রণালির আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখল করতে পারলেও হুতিদের পুরোপুরি সরাতে পারেনি তারা। উপকূলীয় শহর আল-মোখাও পুনর্দখল করা সম্ভব হয়নি।

ইয়েমেনের সামরিক সূত্রগুলো জানিয়েছে, বাব আল-মানদেব এলাকা থেকে সরিয়ে নেওয়া সরকারি বাহিনী এডেনের প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে আল-সুকিয়াহ এলাকায় অবস্থান নিয়েছে। তবে আশপাশের উপকূলীয় অঞ্চল থেকে হুতিদের সরানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, এডেনের উত্তরের পার্বত্য এলাকায় ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজ অবরোধ করে রেখেছে হুতিরা। তাদের যোদ্ধারা শহরটির প্রায় ৮০ কিলোমিটার দূরের তুর আল-বাহাহ এলাকার কাছাকাছি অবস্থান করছে বলে সামরিক সূত্র জানিয়েছে।

সাম্প্রতিক সংঘাতে তাইজে মানবিক পরিস্থিতিরও অবনতি হয়েছে। ইয়েমেনের সর্বশেষ লড়াইয়ে বাস্তুচ্যুত তিন লাখ মানুষের প্রায় অর্ধেকই এই শহরে আশ্রয় নিয়েছে। কিন্তু সেখানে ত্রাণ পৌঁছাতে পারছে না। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে বের হওয়ার পথও বন্ধ রয়েছে।


বাহরাইনে ইরানের ড্রোন হামলা

ইয়েমেনে হুতিদের অগ্রযাত্রার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলেও উত্তেজনা বাড়িয়েছে ইরান। রোববার বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ জবাবে এ হামলা চালানো হয়েছে। তবে বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের বেশ কয়েকটি ড্রোন হামলা প্রতিহত ও ধ্বংস করেছে। গত সেপ্টেম্বরের পর এই প্রথম দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এ ধরনের হামলা ঠেকানোর দাবি করল।

হামলার আশঙ্কায় কিছু সময়ের জন্য সতর্কতা জারি করে বাহরাইন সরকার। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর দুই দিন আগেও বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলার দাবি করেছিল আইআরজিসি। তবে মার্কিন সামরিক বাহিনী সেই দাবি নাকচ করে জানায়, তারা দুটি ইরানি ড্রোন প্রতিহত করেছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি হুথিদের

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি হুথিদের

ইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২

ইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২

‘তোমাদের খুঁজে বের করব’—দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি

‘তোমাদের খুঁজে বের করব’—দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি

হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরান

হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরান

শাহেদ ড্রোন বানানোর খরচ কত, জানাল ইরান

শাহেদ ড্রোন বানানোর খরচ কত, জানাল ইরান

এবার মদিনার দিকে ড্রোন হামলা

এবার মদিনার দিকে ড্রোন হামলা

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে পুলিশের ‘এনকাউন্টারে’ মুসলিম যুবক নিহত

পশ্চিমবঙ্গে পুলিশের ‘এনকাউন্টারে’ মুসলিম যুবক নিহত

পূজার আগে প্রসাদ খেয়ে ফেলায় শিশুকে পিটিয়ে হত্যা

পূজার আগে প্রসাদ খেয়ে ফেলায় শিশুকে পিটিয়ে হত্যা

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি হুথিদের

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি হুথিদের

বাহরাইনে ইরানের হামলা, পিছু হটল সৌদি সামরিক জোট

বাহরাইনে ইরানের হামলা, পিছু হটল সৌদি সামরিক জোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম