Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এনভিডিয়ারের নেতৃত্বে ‘ফিরতে চান’ জেনসেন হুয়াং, চলছে লবিং

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম

এনভিডিয়ারের নেতৃত্বে ‘ফিরতে চান’ জেনসেন হুয়াং, চলছে লবিং

ছবি: সংগৃহীত

Advertisement

প্রযুক্তি বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবারও ফিরতে আগ্রহী জেনসেন হুয়াং। এ বিষয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হুয়াংয়ের এক ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন, এনভিডিয়ার সাবেক এই প্রধান নির্বাহীকে আবারও দায়িত্বে ফেরাতে সিলিকন ভ্যালির প্রভাবশালী নির্বাহীদের নিয়ে একটি বিশেষ প্রচারদল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য হোয়াইট হাউসের সমর্থন আদায়েরও চেষ্টা করা হবে।

ওই সহযোগীর ভাষ্য, প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে হুয়াংয়ের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে। আর তাকে ফিরিয়ে আনার এই উদ্যোগে হুয়াংয়েরও সম্মতি রয়েছে।

এর কয়েক দিন আগে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ নতুন প্রধান নির্বাহী খুঁজতে যুক্তরাজ্যভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংসের প্রধান নির্বাহী রেনে হাসের সঙ্গে যোগাযোগ করেছে বলে খবর প্রকাশ করে ফিন্যান্সিয়াল টাইমস।


এ বিষয়ে নিয়মিত কর্মঘণ্টার বাইরে মন্তব্য জানতে চেয়ে এনভিডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত একাধিক বিতর্ক সামনে আসার পর পদত্যাগ করেন হুয়াং। এসব অভিযোগের মধ্যে চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টিও রয়েছে। এর ফলে চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির নিরাপত্তা ও সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন ওঠে।

এ ঘটনায় প্রতিষ্ঠানটি গভীর সংকটে পড়েছে। একই সঙ্গে এআই শিল্পেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ, এই শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের একজন হুয়াং।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

ইরানকে ধ্বংস করতে আমার ৩ দিন লাগবে: ট্রাম্প

ইরানকে ধ্বংস করতে আমার ৩ দিন লাগবে: ট্রাম্প

ইরান যুদ্ধ বন্ধে রিপাবলিকানদের সঙ্গে লড়াইয়ে নামছে ডেমোক্র্যাটরা

ইরান যুদ্ধ বন্ধে রিপাবলিকানদের সঙ্গে লড়াইয়ে নামছে ডেমোক্র্যাটরা

আরও পড়ুন

এনভিডিয়ারের নেতৃত্বে ‘ফিরতে চান’ জেনসেন হুয়াং, চলছে লবিং

এনভিডিয়ারের নেতৃত্বে ‘ফিরতে চান’ জেনসেন হুয়াং, চলছে লবিং

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির খবরের বিষয়ে যা বলল আইজেনকোটের দল

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির খবরের বিষয়ে যা বলল আইজেনকোটের দল

নতুন চাল নেতানিয়াহুর, ফেঁসে যেতে পারেন দপ্তরের কর্মকর্তারা!

নতুন চাল নেতানিয়াহুর, ফেঁসে যেতে পারেন দপ্তরের কর্মকর্তারা!

এবার রাশিয়ার সঙ্গে সব সীমান্ত বন্ধের ঘোষণা এস্তোনিয়ার

এবার রাশিয়ার সঙ্গে সব সীমান্ত বন্ধের ঘোষণা এস্তোনিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম