Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ইরানের

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ এএম

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা করবে না ইরান। প্রয়োজনে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।

রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যের একটি ভিডিও দেশটির সংবাদ সংস্থা ফার্স প্রকাশ করেছে। খবর আলজাজিরার।

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কূটনীতিকে অপব্যবহার করে যুক্তরাষ্ট্র হয়তো সময়ক্ষেপণের চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ইরানে নতুন করে হামলার প্রস্তুতির ক্ষেত্র তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বক্তব্যে ঘারিবাবাদি বলেন, ‘ইরান কিউবা নয় যে দেশটিকে অবরুদ্ধ করা যাবে, কিংবা ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’

তিনি আরও দাবি করেন, ইরানে এখন পর্যন্ত আকাশপথে কিংবা স্থলপথে অবরোধ আরোপের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সফল হয়নি।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও জানান তিনি।

তার এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে তেহরানের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

সৌদি আরবকে ধ্বংস করতে আমার ৩ দিন লাগবে: ট্রাম্প

সৌদি আরবকে ধ্বংস করতে আমার ৩ দিন লাগবে: ট্রাম্প

ইরান যুদ্ধ বন্ধে রিপাবলিকানদের সঙ্গে লড়াইয়ে নামছে ডেমোক্র্যাটরা

ইরান যুদ্ধ বন্ধে রিপাবলিকানদের সঙ্গে লড়াইয়ে নামছে ডেমোক্র্যাটরা

এনভিডিয়ার জেনসেনের সঙ্গে সেই চীনা নারীর প্রেম মেনে নিয়েছিলেন স্বামী

এনভিডিয়ার জেনসেনের সঙ্গে সেই চীনা নারীর প্রেম মেনে নিয়েছিলেন স্বামী

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ইরানের ‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

শাহেদ ড্রোন বানানোর খরচ কত, জানাল ইরান

শাহেদ ড্রোন বানানোর খরচ কত, জানাল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম