Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরানের উত্তরাঞ্চলীয় আলবোরজ পর্বতমালায় কারাজ নদীর ওপর অবস্থিত আমির কবির বাঁধ। ছবি: এএফপি

Advertisement

ইরানের বিস্তৃত বাঁধ ও পানি স্থানান্তর প্রকল্পের নেটওয়ার্কের কিছু অংশ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে সহায়তা করার জন্য নির্মিত হয়ে থাকতে পারে। গত সোমবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিশেষজ্ঞদের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, পানি অবকাঠামো এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলার লক্ষ্যবস্তু হওয়া এলাকাগুলোর মধ্যে মিল খুঁজে পেয়েছেন তারা।

পানি ও সামরিক বিশেষজ্ঞরা পত্রিকাটিকে বলেছেন, যেসব প্রকল্পের বেসামরিক ব্যবহারের যৌক্তিকতা স্পষ্ট নয়, সেগুলো ইরানের ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলোর কার্যক্রম সচল রাখতে সহায়তা করতে পারে। তবে প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, এ সংযোগের বিষয়টি এখনো অনুমাননির্ভর।

জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজির পানি নিরাপত্তা বিশেষজ্ঞ নিমা শুকরি বলেছেন, তার দল ইরানজুড়ে অন্তত ৫৩৩টি বাঁধের তথ্য সংগ্রহ করেছে। চলতি বছর সন্দেহভাজন সামরিক স্থাপনাগুলোতে হামলার একটি মানচিত্র পরীক্ষা করতে গিয়ে তিনি দেখতে পান, হামলার স্থানগুলোর বিন্যাস তার তৈরি বাঁধের মানচিত্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যাচ্ছে।

তিনি বলেন, ‘বিষয়টি সব সময়ই আমার কাছে ধাঁধার মতো মনে হয়েছে। তারা এত বেশি বাঁধ নির্মাণ করছিল কেন?’

বিমান হামলার পর তার মনে আরেকটি প্রশ্ন জাগে, ‘যেখানে বাঁধ রয়েছে, সেখানেই ক্ষেপণাস্ত্র হামলা কাছাকাছি হচ্ছে বলে মনে হচ্ছে কেন?’


পত্রিকাটির সাক্ষাৎকার নেওয়া পানি ও সামরিক খাতের সাতজন বিশেষজ্ঞ বলেছেন, বিস্তৃত সামরিক কমপ্লেক্সগুলোর জন্য প্রয়োজনীয় নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারে বাঁধগুলো।

ইরানের ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র শহরগুলোতে’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন, সংরক্ষণ এবং উৎক্ষেপণের স্থাপনা রয়েছে। পাহাড়ের গভীরে খনন করা সুড়ঙ্গের নিচে এসব স্থাপনা তৈরি করা হয়েছে, যাতে সেগুলো সুরক্ষিত থাকে।

ইসরাইলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক ইরান বিশ্লেষক ড্যানি সিত্রিনোভিচ বলেছেন, নিজস্ব সরবরাহব্যবস্থায় প্রবেশাধিকার তেহরানকে ‘কার্যক্রমের ধারাবাহিকতা’ বজায় রাখতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘ইরানের জন্য এটি নিশ্চিত করার যথেষ্ট কারণ রয়েছে যে, প্রয়োজনীয় সেবার জন্য তাদের ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সগুলো যেন বৃহত্তর জাতীয় অবকাঠামোর ওপর নির্ভরশীল না হয়।’

পত্রিকাটির পর্যালোচনা করা একটি উদাহরণ হলো জাগরোস পর্বতমালা থেকে ইয়াজদে পানি স্থানান্তরের একটি বড় প্রকল্প।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভাইনের পানি বিশেষজ্ঞ আমির আগাকুচাক বলেছেন, মার্চের বিমান হামলা এবং ওই এলাকায় একটি বড় ক্ষেপণাস্ত্র স্থাপনা থাকার বিষয়ে সংবাদ প্রকাশের পর তার সন্দেহ হয়, প্রকল্পটি ‘অন্তত আংশিকভাবে সামরিক বিবেচনায় প্রভাবিত হয়ে থাকতে পারে’।

তবে শুকরি সতর্ক করে বলেছেন, পানি সংকটে থাকা একটি দেশে অনেক বাঁধই গুরুত্বপূর্ণ বেসামরিক চাহিদা পূরণ করে। এসব বাঁধ থেকে পানীয় জল, সেচের পানি ও বিদ্যুৎ সরবরাহ করা হয়।

তিনি বলেন, ‘সামরিক ক্ষেত্রে সম্ভাব্য ভূমিকার কারণে এসব কার্যক্রমের গুরুত্ব আড়াল হওয়া উচিত নয়।’


সামরিক পরিকল্পনায় বেসামরিক অবকাঠামো

ইরান ইন্টারন্যাশনাল গত মার্চে বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র কমান্ডের নামে ফাঁস হওয়া ৩৩ পৃষ্ঠার একটি নির্দেশনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে বেসামরিক স্থাপনাগুলোকে ক্ষেপণাস্ত্র কার্যক্রম আড়াল ও সহায়তার একটি সুসংগঠিত ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহারের ইঙ্গিত পাওয়া যায়।

হ্যাকটিভিস্ট গোষ্ঠী আদালত-এ আলি সরবরাহ করা ওই নথিতে শিল্পকারখানা, ক্রীড়া কেন্দ্র, শেড ও গুদামঘরকে সম্ভাব্য আড়ালস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এর শর্তগুলোর মধ্যে ছিল, আশপাশের ভবন থেকে যেন সরঞ্জাম দেখা না যায় এবং নজরদারি ক্যামেরা না থাকে অথবা সেগুলো বন্ধ করার ব্যবস্থা থাকে।

ইরান ইন্টারন্যাশনালের পৃথক এক অনুসন্ধানী প্রতিবেদনে ১৭টি প্রদেশের অন্তত ৭০টি বেসামরিক স্থাপনায় নিরাপত্তা ও সামরিক বাহিনীর সদস্য, অস্ত্র এবং সরঞ্জাম সরিয়ে নেওয়ার বিবরণ সংকলন করা হয়। এসব স্থাপনার মধ্যে ৩৪টি ছিল স্কুল।

ইরান ইন্টারন্যাশনাল সাতটি স্থানের দৃশ্যমান প্রমাণের ভৌগোলিক অবস্থান শনাক্ত করেছে, যার সবগুলোই ছিল স্কুল।

সেপ্টেম্বরে তেহরানের গভর্নর মোহাম্মদ-সাদেক মোতামেদিয়ান শিক্ষাবর্ষ শুরুর আগে অন্য রাষ্ট্রীয় সংস্থার ব্যবহারে থাকা স্কুলগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। তবে কোন প্রতিষ্ঠানগুলো স্কুল ব্যবহার করছিল বা কতগুলো স্কুল তখনো দখলে ছিল, তা তিনি উল্লেখ করেননি।

ইরানি কর্মকর্তারা বেসামরিক মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে তারা বেসামরিক অবকাঠামোতে হামলার জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।


সংরক্ষণবাদীদের গ্রেফতার নিয়ে প্রশ্ন

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও অনুসন্ধান করা হয়েছে, গোপন সামরিক স্থাপনার কাছাকাছি অবস্থানের কারণে ২০১৮ সালে বিপ্লবী গার্ড বন্যপ্রাণী সংরক্ষণবাদীদের গ্রেফতার করেছিল কি না। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত যোগসূত্র প্রতিষ্ঠা করতে পারেনি পত্রিকাটি।

পারসিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুরাদ তাহবাজ পাঁচ বছরের বেশি সময় কারাগারে ছিলেন। তিনি স্মরণ করেন, হরমোজগান প্রদেশে বিরল প্রজাতির বন্য ভেড়া সংরক্ষণে তার দলের কাজ নিয়ে জিজ্ঞাসাবাদকারীরা বারবার প্রশ্ন করতেন।

তিনি বলেন, ‘ওই এলাকা নিয়ে তারা অবিশ্বাস্য রকম সংবেদনশীল ছিল।’

পত্রিকাটি জানিয়েছে, ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের হামলায় প্রদেশটির তারোম সংরক্ষিত এলাকায় আঘাত হানা হয়। এতে এক বন্যপ্রাণী রেঞ্জারের পরিবারের সদস্যরা নিহত হন। ওয়াশিংটন বলেছিল, তারা সামরিক অবকাঠামো ও উপকূলীয় প্রতিরক্ষা স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল। সামরিক বিশেষজ্ঞ ফারজিন নাদিমি নিউইয়র্ক টাইমসকে বলেন, ওই স্থানটি একটি সন্দেহভাজন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছাকাছি ছিল।

পরিবেশ বিশ্লেষক নিক কাউসার পত্রিকাটিকে বলেন, ‘আমার মনে হয়, বিপ্লবী গার্ড ওই স্থাপনাগুলোর আশপাশে মাঠপর্যায়ে কাজ করা যেকোনো ব্যক্তিকে, এমনকি বন্যপ্রাণী সংরক্ষণবাদীদেরও সম্ভাব্য নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে থাকতে পারে।’ সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক

নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি

ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি

চীনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু

চীনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক

আরও পড়ুন

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

তাইজ প্রদেশে ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে

তাইজ প্রদেশে ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে

দুবাইয়ে ২০২৬ সালে মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

দুবাইয়ে ২০২৬ সালে মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম