Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তাইজ প্রদেশে ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

তাইজ প্রদেশে ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে

ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনের তাইজ প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে হুথি গোষ্ঠীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। প্রদেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আল-মিসরাখ জেলার আল-আকরুদ ফ্রন্টে লড়াই তীব্র হয়েছে। এদিকে হুথি গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাইজ থেকে আলজাজিরার সাংবাদিক ইয়াসের হাসানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

সরকারি বাহিনীর দাবি, আল-আকরুদ ফ্রন্টে হুথিদের হামলা প্রতিহত করা হচ্ছে । এ ছাড়া আল-মিসরাখ জেলার তালুক ও আম্বিয়ান এলাকায় হুথিদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তাইজের আরও কয়েকটি ফ্রন্টেও বিমান হামলার কথা জানিয়েছে সরকারি বাহিনী।

এদিকে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের এক সিদ্ধান্তে হুথি গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। গোষ্ঠীটির সঙ্গে সহযোগিতাকারীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে মৃত্যুদণ্ড অথবা ৩০ বছর কিংবা তার বেশি মেয়াদের কারাদণ্ডের মতো শাস্তির বিধান রাখা হয়েছে।

অন্যদিকে যুদ্ধের সর্বশেষ হতাহতদের পরিসংখ্যান প্রকাশ করেছে মানবিক সহায়তা সংস্থাগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতের তীব্রতা বাড়ার পর থেকে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৬০ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন ১০ হাজার ৫১৯ জন।

এদিকে আনসার আল্লাহ (হুথি) আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাদের বাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আর্থিক জেলায় হামলা চালিয়েছে। 

এ ছাড়া জাজান এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরে কালো ধোঁয়া

সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরে কালো ধোঁয়া

সৌদির কিছু অংশ দখল হয়ে গেছে, মার্কিন সাংবাদিকের দাবি

সৌদির কিছু অংশ দখল হয়ে গেছে, মার্কিন সাংবাদিকের দাবি

সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের

সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের

হুথিদের ওপর ৬৬১ হামলা  ইয়েমেনি বাহিনীর, হতাহত ১৭৩

হুথিদের ওপর ৬৬১ হামলা ইয়েমেনি বাহিনীর, হতাহত ১৭৩

সৌদি-হুথি সংঘাতে আলোচনায় নবীজির ইয়েমেন নিয়ে দোয়া

সৌদি-হুথি সংঘাতে আলোচনায় নবীজির ইয়েমেন নিয়ে দোয়া

আরও পড়ুন

বিশ্ব রাজনীতিতে ভারত এখন ‘সাইড প্লেয়ার’: রাহুল গান্ধী

বিশ্ব রাজনীতিতে ভারত এখন ‘সাইড প্লেয়ার’: রাহুল গান্ধী

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিলেন ট্রাম্পের দলের সিনেটররা

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিলেন ট্রাম্পের দলের সিনেটররা

ইরানে হামলা ‘অনিবার্য’: নেতানিয়াহু

ইরানে হামলা ‘অনিবার্য’: নেতানিয়াহু

ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির শঙ্কা

ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম