Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদি আরবের পিআইএফ টাওয়ার। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান-সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী হুথিদের সঙ্গে সৌদি আরবের চলমান সংঘাতের মধ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোষ্ঠীটির সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর।

হামলায় পিআইএফ টাওয়ারের সাত থেকে আট তলার জানালা ভেঙে গেছে। ভবনটির ধাতব বহিরাবরণের কিছু অংশও বেঁকে গেছে। এক মাসেরও কম সময়ের মধ্যে রিয়াদের গুরুত্বপূর্ণ স্থাপনায় এটি দ্বিতীয় হামলা। এর আগে ৮ নভেম্বরের হামলায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।

কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয় এবং সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছিল। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণকর্মীদের গাড়ি দেখা যায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র জানিয়েছে, হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হেনেছে। হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদকে লক্ষ্য করে হুথিদের ছোড়া ‘ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা’ করেছে তারা। প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সংক্ষিপ্ত নাম পিআইএফ। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হয়েছে বলে বিষয়টি স্বীকার করেছে সংস্থাটি। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি হুথিরা।

ইয়েমেনের স্থবির গৃহযুদ্ধ জুলাইয়ে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে নতুন করে শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা। ইয়েমেনের মাটিতে সৌদি-সমর্থিত সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখল করেছে গোষ্ঠীটি। সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাইজ প্রদেশে ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে

তাইজ প্রদেশে ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে

উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক

উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরে কালো ধোঁয়া

সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরে কালো ধোঁয়া

কাবার ভেতরে প্রবেশের বিরল সম্মান পেলেন টিনুবু, কী বার্তা দিচ্ছে সৌদি আরব?

কাবার ভেতরে প্রবেশের বিরল সম্মান পেলেন টিনুবু, কী বার্তা দিচ্ছে সৌদি আরব?

সৌদির কিছু অংশ দখল হয়ে গেছে, মার্কিন সাংবাদিকের দাবি

সৌদির কিছু অংশ দখল হয়ে গেছে, মার্কিন সাংবাদিকের দাবি

আরও পড়ুন

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

তাইজ প্রদেশে ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে

তাইজ প্রদেশে ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম