Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দুবাইয়ে ২০২৬ সালে মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

দুবাইয়ে ২০২৬ সালে মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

Advertisement

দুবাইয়ের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ২৪ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ৪৫০ দিরহামের নিচে নেমেছে, যা চলতি ২০২৬ সালে প্রথমবার। এক সপ্তাহে প্রতি গ্রাম স্বর্ণের দাম কমেছে ১৬.৫ দিরহাম।

দুবাই জুয়েলারি গ্রুপের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাজার খোলার সময় ২৪ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ৪৪৮.৭৫ দিরহাম। এ ছাড়া ২২ ক্যারেটের প্রতি গ্রাম ৪১৫.৫ দিরহাম, ২১ ক্যারেটের ৩৯৮.৫ দিরহাম, ১৮ ক্যারেটের ৩৪১.৫ দিরহাম এবং ১৪ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ৩৩৬.৫ দিরহাম।

আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম কমেছে। স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.১১ শতাংশ কমে ৩ হাজার ৭৩২.০১ ডলারে দাঁড়িয়েছে। তবে রুপার দাম ০.৫৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৫.৩৫ ডলারে পৌঁছেছে।

আর্থিক বিশ্লেষক বিজয় ভালেচা জানান, বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ৩ হাজার ৮০০ ডলারের নিচে নেমে যায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম এমন ঘটনা ঘটল।

বিশ্লেষকেরা বলছেন, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম প্রায় ৩০ শতাংশ কমেছে। জ্বালানির ব্যয় বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো মুদ্রানীতি কঠোর করার পথে এগিয়েছে।

ভালেচা বলেন, বাজারে এখন ডিসেম্বরে ও জানুয়ারিতে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট করে বাড়ানোর সম্ভাবনা বিবেচনায় নেওয়া হচ্ছে। আগামী এপ্রিলেও আরও এক দফা বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে পূর্বাভাস দেওয়া সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯০ শতাংশ বলে মনে করছেন লেনদেনকারীরা।

বিশ্লেষকের মতে, টানা তৃতীয় মাসের মতো যুক্তরাষ্ট্রে ভোক্তা পর্যায়ের মূল্যস্ফীতি পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ায় সুদের হার বাড়ানোর প্রত্যাশা জোরালো হয়েছে।

তিনি বলেন, সুদের হার নিয়ে প্রত্যাশার এই পরিবর্তনে যুক্তরাষ্ট্রের বন্ডের মুনাফার হার বেড়েছে এবং ডলার শক্তিশালী হয়েছে। এতে স্বর্ণের দামে চাপ তৈরি হয়েছে। কারণ স্বর্ণে বিনিয়োগ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফেডের ভবিষ্যৎ সুদের হার নীতির বিষয়ে নতুন ধারণা পেতে বিনিয়োগকারীরা কেন্দ্রীয় ব্যাংকের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীর দিকে নজর রাখছেন।

গত ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত ফেডের বৈঠকের কার্যবিবরণী বুধবার প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রত্যাশা অনুযায়ী এগোলে সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে অধিকাংশ নীতিনির্ধারক একমত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ দেশটির মুদ্রা দিরহামের বিনিময় হার মার্কিন ডলারের সঙ্গে নির্দিষ্ট করে রাখা হয়েছে। ফলে ফেডের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকও তাদের মূল সুদের হার সমন্বয় করে।

গত অক্টোবরে আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ৩.৯ শতাংশে অপরিবর্তিত রেখেছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

১৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

আজকের স্বর্ণের দাম: ১৯ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৯ নভেম্বর ২০২৬

৫৩ কোটির গয়না লুটে ডাকাতরা বললেন—‘এটা সিনেমা, আবার ফিরব’

৫৩ কোটির গয়না লুটে ডাকাতরা বললেন—‘এটা সিনেমা, আবার ফিরব’

স্বর্ণের দামে ফের বড় পতন

স্বর্ণের দামে ফের বড় পতন

আরও পড়ুন

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

তাইজ প্রদেশে ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে

তাইজ প্রদেশে ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে

৫০০ ডলার ভেবে টিকিট স্ক্র্যাচ, জিতলেন ৫ লাখ ডলার!

৫০০ ডলার ভেবে টিকিট স্ক্র্যাচ, জিতলেন ৫ লাখ ডলার!

দুবাইয়ে ২০২৬ সালে মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

দুবাইয়ে ২০২৬ সালে মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম