Logo
Logo
×

Advertisement

ভারত

৫৩ কোটির গয়না লুটে ডাকাতরা বললেন—‘এটা সিনেমা, আবার ফিরব’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

৫৩ কোটির গয়না লুটে ডাকাতরা বললেন—‘এটা সিনেমা, আবার ফিরব’

ডাকাতির পর গয়নার দোকানের পরিস্থিতি। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলায় দিনদুপুরে একটি স্বর্ণের দোকান থেকে সশস্ত্র ডাকাতরা ৫৩ কোটি টাকার গয়না লুট করেছে।

চম্পারণের বেতিয়া এলাকায় তিনটি মোটরসাইকেলে করে শোরুমে আসেন আট ডাকাত। সেখানে ঢুকেই অস্ত্রের মুখে কর্মী ও উপস্থিত অন্যদের জিম্মি করেন তারা। এরপর সবার হাত বেঁধে ফোন কেড়ে নেন। কেউ যাতে বাধা দিতে বা সাহায্যের জন্য ফোন করতে না পারে, সে জন্য সবাইকে এক জায়গায় জড়ো করে রাখা হয়।

এরপর দোকানে রাখা গয়নাগুলো লুট করতে শুরু করে তারা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় দুজনের মাথায় আঘাত করা হয়।

শোরুমে উপস্থিত এক নারী জানান, ডাকাতরা চলে যাওয়ার সময় বলেছিল, ‘আমরা আবার ফিরব, এটা তো সিনেমা।’

খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ডাকাতরা ৫৩ কোটি টাকার গয়না লুট করেছে। তবে চুরি হওয়া সামগ্রীর সঠিক মূল্য এখনো নির্ধারণ করা হচ্ছে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা চলছে। প্রাথমিক মূল্যায়নে বলা হচ্ছে, বেতিয়ার ইতিহাসে এটি সবচেয়ে বড় ডাকাতির ঘটনা। সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ-গুজরাট বানাব, আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান’

বঙ্গোপসাগরে ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বড় বিপদের লক্ষণ?

‘যতই বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন—গুলি আপনাদের ওপর চলবেই’

স্বর্ণের দামে ফের বড় পতন

স্বর্ণের দামে ফের বড় পতন

হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’

হাসিনা ইস্যুতে ভারতের ২ শর্ত নিয়ে জল্পনা, পর্দার আড়ালে কী ঘটছে?

আরও পড়ুন

৫৩ কোটির গয়না লুটে ডাকাতরা বললেন—‘এটা সিনেমা, আবার ফিরব’

৫৩ কোটির গয়না লুটে ডাকাতরা বললেন—‘এটা সিনেমা, আবার ফিরব’

‘পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ-গুজরাট বানাব, আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান’

‘পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ-গুজরাট বানাব, আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান’

বঙ্গোপসাগরে ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বড় বিপদের লক্ষণ?

বঙ্গোপসাগরে ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বড় বিপদের লক্ষণ?

বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম