Logo
Logo
×

Advertisement

এশিয়া

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

অবকাঠামো পরিদর্শনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ছবি: রয়টার্স

Advertisement

উত্তর কোরিয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য তাদের একটি পারমাণবিক স্থাপনা সম্প্রসারণ করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার স্থাপনাগুলোতে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ও অস্ত্র তৈরির উপযোগী প্লুটোনিয়াম—দুটিই উৎপাদনের সক্ষমতা রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, ইয়ংবিয়ন পারমাণবিক কেন্দ্রে আগে থেকে থাকা একটি স্থাপনা গত কয়েক মাসে আরও সম্প্রসারণ করা হয়েছে।

আইএইএর বোর্ড অব গভর্নরসের কাছে দেওয়া এক বিবৃতিতে গ্রোসি বলেন, ‘২০২৬ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ইয়ংবিয়নের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার আরও একটি সম্প্রসারণের কাজ চলছে। ২০২৬ সালের অক্টোবরের শেষ নাগাদ নতুন সম্প্রসারিত অংশের বাইরের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।’


তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির চলমান সম্প্রসারণ অত্যন্ত উদ্বেগজনক।’

বহু বছর ধরে উত্তর কোরিয়ায় আইএইএর পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও স্যাটেলাইট চিত্র ও উন্মুক্ত তথ্যের মাধ্যমে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নজরদারি অব্যাহত রেখেছে সংস্থাটি।

উত্তর কোরিয়া তাদের ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সকে দেশের পারমাণবিক কর্মসূচির ‘হৃদপিণ্ড’ বলে অভিহিত করেছে। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অথবা অস্ত্র তৈরির উপযোগী প্লুটোনিয়াম—উভয় উপাদান ব্যবহার করেই পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। ইয়ংবিয়নে এ দুটি উপাদান উৎপাদনের স্থাপনা রয়েছে উত্তর কোরিয়ার।

গত সপ্তাহে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই জোর দিয়ে বলেন, এ ধরনের অস্ত্রের মালিকানা তার দেশের সার্বভৌমত্বের ‘সবচেয়ে শক্তিশালী নিশ্চয়তা’। অর্থনৈতিকভাবে শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর জোট জি৭ সম্প্রতি উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের যে দাবি জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেন চো। সূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুষারঢাকা রিসোর্টে কিমের রাজকীয় অবকাশ, স্কিতে ব্যস্ত মেয়ের ছবি ভাইরাল

তুষারঢাকা রিসোর্টে কিমের রাজকীয় অবকাশ, স্কিতে ব্যস্ত মেয়ের ছবি ভাইরাল

চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প

চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রকে ‘কড়া ভাষায়’ সতর্ক করল উত্তর কোরিয়া

বাইন্যান্সে ক্রিপ্টো চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রকে ‘কড়া ভাষায়’ সতর্ক করল উত্তর কোরিয়া

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

আরও পড়ুন

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম