Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর একাংশ। ছবি: সংগৃহীত

Advertisement

উত্তর কোরিয়ার সীমান্তবর্তী একটি সামরিক চৌকিতে অচেতন অবস্থায় এক দক্ষিণ কোরীয় সেনাকে উদ্ধার করা হয়েছে। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সোমবার (২ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি।

সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহত ওই সেনা দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর একজন স্টাফ সার্জেন্ট। দেশটির গাংওন প্রদেশের চেওরওন কাউন্টির একটি সামরিক ইউনিটে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম মানি টুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটের দিকে জরুরি সেবা বিভাগে একটি ফোন আসে। এতে জানানো হয়, সীমান্তবর্তী একটি নিরাপত্তা চৌকিতে এক সেনাকে মাথায় আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।


প্রতিবেদনে গুলিবিদ্ধ হওয়ার কথা উল্লেখ করা হলেও কীভাবে ওই সেনা আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

দক্ষিণ কোরীয় সেনাবাহিনী জানিয়েছে, ওই সেনার মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে সামরিক ও বেসামরিক তদন্তকারীরা যৌথভাবে তদন্ত করছেন।

এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত সেপ্টেম্বরের শেষ দিকে দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিমিলিটারাইজড জোন) স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন।


এ ঘটনার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে সিউল। তবে পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করে।

এরপর সীমান্ত এলাকায় আরও অস্ত্র মোতায়েনের হুমকি দেয় উত্তর কোরিয়া। অন্যদিকে, ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয় দক্ষিণ কোরিয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় এরদোগান

৩ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় এরদোগান

বাংলাদেশ ও বাহরাইনের সেনাবাহিনীর চিফ অব স্টাফের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও বাহরাইনের সেনাবাহিনীর চিফ অব স্টাফের সৌজন্য সাক্ষাৎ

ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

বিস্ফোরণেই ধ্বংস ১৩ হেক্টর এলাকা ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

অবসরপ্রাপ্ত মেজর কে এই হাফিজ, কেন গ্রেফতার হলেন

অবসরপ্রাপ্ত মেজর কে এই হাফিজ, কেন গ্রেফতার হলেন

বাইন্যান্সের ক্রিপ্টো চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী: এফবিআই

বাইন্যান্সের ক্রিপ্টো চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী: এফবিআই

আরও পড়ুন

‘কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প’

‘কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প’

নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

টানা পতনের পর স্বর্ণের দামে চমক

টানা পতনের পর স্বর্ণের দামে চমক

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম