Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিস্ফোরণেই ধ্বংস ১৩ হেক্টর এলাকা

ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা ও ধ্বংসক্ষমতা যাচাই করতেই ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালানো হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। অস্ত্রটির যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা ও ধ্বংসক্ষমতা যাচাই করতেই এই পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

রোববার (১ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ  জানায়, শনিবার (৩১ অক্টোবর) দেশটির ক্ষেপণাস্ত্র প্রশাসন এই পরীক্ষা চালায়।

পরীক্ষাটি তদারকি করেন জেনারেল কিম জং সিক। তিনি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য এবং দলটির কেন্দ্রীয় কমিটির একটি বিভাগের প্রথম উপপরিচালক।

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাবিষয়ক গবেষণা ইনস্টিটিউট এবং ওয়ারহেড গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, পরীক্ষায় দেশটির ‘টাইপ-২ স্ট্যান্ডার্ড ক্লাস্টার ওয়ারহেড’-এর সক্ষমতা যাচাই করা হয়েছে। তাদের দাবি, এই ওয়ারহেড অত্যন্ত ঘন বিস্ফোরণ ঘটিয়ে প্রায় ১২ থেকে ১৩ হেক্টর (২৯ থেকে ৩২ একর) এলাকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।


উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসনের প্রধান জানিয়েছেন, দেশটি ক্লাস্টার ওয়ারহেডকে চারটি শ্রেণিতে ভাগ করেছে। এর মধ্যে রয়েছে বিশেষ উদ্দেশ্যে তৈরি ওয়ারহেড এবং সাধারণ বা স্ট্যান্ডার্ড ওয়ারহেড।

তিনি আরও জানান, চলতি বছরের শেষ নাগাদ চার ধরনের ওয়ারহেডই সামরিক ইউনিটগুলোর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে সামরিক বাহিনী অভিযান পরিচালনার লক্ষ্য এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বৈশিষ্ট্য অনুযায়ী উপযুক্ত ওয়ারহেড বেছে নিতে পারবে।


উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসন জানিয়েছে, অস্ত্রব্যবস্থার ধ্বংসক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে নিয়মিত বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবেই এই পরীক্ষা চালানো হয়েছে।

ক্লাস্টার ওয়ারহেড এমন এক ধরনের বিস্ফোরক অস্ত্র, যা বিস্ফোরণের সময় একাধিক ছোট বিস্ফোরক উপাদান ছড়িয়ে দেয়। ফলে একটি নির্দিষ্ট এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

তথ্যসূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাইন্যান্সের ক্রিপ্টো চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী: এফবিআই

বাইন্যান্সের ক্রিপ্টো চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী: এফবিআই

যুদ্ধের মধ্যেই ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধের মধ্যেই ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, অভিযোগের তীর এশিয়ার এক দেশের দিকে

বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, অভিযোগের তীর এশিয়ার এক দেশের দিকে

জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

আরও পড়ুন

৩৬ ভিলার মালিক, তদন্তের মুখে আমলা দম্পতি

৩৬ ভিলার মালিক, তদন্তের মুখে আমলা দম্পতি

আসামে যুবদলের ব্যানার, তদন্তে ভারতীয় পুলিশ

আসামে যুবদলের ব্যানার, তদন্তে ভারতীয় পুলিশ

‘এবার কোনো সীমারেখা মানবে না ইরান’

‘এবার কোনো সীমারেখা মানবে না ইরান’

প্রকাশ্যে এলো এমবিএ ছাত্রের চুরির অভিনব কৌশল

প্রকাশ্যে এলো এমবিএ ছাত্রের চুরির অভিনব কৌশল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম