Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম

জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। ফাইল ছবি

Advertisement

জাপান সাগরের দিকে প্রায় এক ডজন স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এগুলোর উড্ডয়ন দূরত্ব ও অন্যান্য প্রযুক্তিগত বৈশিষ্ট্য খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা সামনে আসার পর নজরদারি আরও জোরদার করা হয়েছে। সম্ভাব্য নতুন কোনো উৎক্ষেপণের বিষয়েও সতর্ক রয়েছে তারা। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তথ্য বিনিময়ের মাধ্যমে প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী রাখা হয়েছে।


এর আগে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, উত্তর কোরিয়া থেকে ‘সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, জাপানের কোস্টগার্ড দেশটির জলসীমায় চলাচলকারী জাহাজগুলোকে এ বিষয়ে নতুন তথ্যের দিকে নজর রাখতে বলেছে। একই সঙ্গে সাগরে কোনো ক্ষেপণাস্ত্র বা তার ধ্বংসাবশেষ পড়ে থাকলে সেগুলোর কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জাপানের সংবাদমাধ্যম কিয়োদো এ তথ্য জানিয়েছে।


এর আগে গত ১২ অক্টোবরও উত্তর কোরিয়া রাজধানী পিয়ংইয়ং এলাকা থেকে জাপান সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

পরপর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এসব ঘটনায় কোরীয় উপদ্বীপ ও আশপাশের অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন

নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, সতর্কতা জারি

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, সতর্কতা জারি

দুই কোরিয়ার সীমান্তে ফের উত্তেজনা, দক্ষিণকে কিমের বোনের হুঁশিয়ারি

দুই কোরিয়ার সীমান্তে ফের উত্তেজনা, দক্ষিণকে কিমের বোনের হুঁশিয়ারি

নিজেকে জীবিত প্রমাণ করতে প্রকাশ্যে কিম

নিজেকে জীবিত প্রমাণ করতে প্রকাশ্যে কিম

কিম জং উনের মৃত্যুর গুজব বারবার ছড়ায় কেন?

কিম জং উনের মৃত্যুর গুজব বারবার ছড়ায় কেন?

আরও পড়ুন

এরদোগান-ট্রাম্পের ফোনালাপ, কী কথা হলো?

এরদোগান-ট্রাম্পের ফোনালাপ, কী কথা হলো?

এপস্টেইন ফাইল নিয়ে নতুন রহস্য, লাখ লাখ পৃষ্ঠা কোথায় গেল?

এপস্টেইন ফাইল নিয়ে নতুন রহস্য, লাখ লাখ পৃষ্ঠা কোথায় গেল?

ইরানে ৫০৮ জন পরমাণু বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া

ইরানে ৫০৮ জন পরমাণু বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া

ভোটার তালিকা নিয়ে বিরোধী জোটের সমাবেশ, সমর্থন ককরোচের

ভোটার তালিকা নিয়ে বিরোধী জোটের সমাবেশ, সমর্থন ককরোচের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম