Logo
Logo
×

Advertisement

রাজধানী

অবসরপ্রাপ্ত মেজর কে এই হাফিজ, কেন গ্রেফতার হলেন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:১২ এএম

অবসরপ্রাপ্ত মেজর কে এই হাফিজ, কেন গ্রেফতার হলেন

অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ। ফাইল ছবি

Advertisement

অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাফিজকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম রোববার সকালে বলেন, ‘তিনি এখন ডিবিতে আছেন।’

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন বলেন, বনানী থেকে হাফিজকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর অভিযোগে মামলা হতে পারে।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন হাফিজসহ সামরিক বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হাফিজ ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে দলটির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের এ সদস্য ২০১৪ সালে মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চেয়েছিলেন। তিনি বঙ্গবন্ধু সেনা পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭৩ বছর পর আবারও গণকবরের প্রস্তুতি, কীসের আশঙ্কায় যুক্তরাষ্ট্র?

৭৩ বছর পর আবারও গণকবরের প্রস্তুতি, কীসের আশঙ্কায় যুক্তরাষ্ট্র?

সাজেকে পর্যটক-সেনা-পুলিশের ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

সাজেকে পর্যটক-সেনা-পুলিশের ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

সাজেকে অস্থিরতা নিয়ে সেনাবাহিনীর স্পষ্ট বার্তা

সাজেকে অস্থিরতা নিয়ে সেনাবাহিনীর স্পষ্ট বার্তা

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

আরও পড়ুন

অবসরপ্রাপ্ত মেজর কে এই হাফিজ, কেন গ্রেফতার হলেন

অবসরপ্রাপ্ত মেজর কে এই হাফিজ, কেন গ্রেফতার হলেন

সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেফতার

সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেফতার

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম