Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাইন্যান্সে ক্রিপ্টো চুরির অভিযোগ

যুক্তরাষ্ট্রকে ‘কড়া ভাষায়’ সতর্ক করল উত্তর কোরিয়া

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রকে ‘কড়া ভাষায়’ সতর্ক করল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের দিকে ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ এনেছে উত্তর কোরিয়া। সংগৃহীত ছবি

Advertisement

কয়েক কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে এ ধরনের দাবি তুলে আন্তর্জাতিক অঙ্গনে পিয়ংইয়ংয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে ওয়াশিংটন—বলে পালটা অভিযোগ করেছেন দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।

মঙ্গলবার (৩ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কিম ইয়ো জং উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি মার্কিন অভিযোগকে ‘গুরুতর রাজনৈতিক উসকানি’ বলে অভিহিত করেছেন।

কিম ইয়ো জং বলেন, উত্তর কোরিয়ার সমর্থনপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী ক্রিপ্টোকারেন্সি চুরির সঙ্গে জড়িত—এমন অভিযোগ তুলে দেশটিকে ‘সাইবার অপরাধী রাষ্ট্র’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ দাবি অযৌক্তিক এবং নতুন কিছু নয়। বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই বড় ধরনের আন্তর্জাতিক সাইবার হামলার জন্য নিয়মিত উত্তর কোরিয়াকে দায়ী করে আসছে ওয়াশিংটন।

গত বছর ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইবিটে সংঘটিত চুরির ঘটনায় উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার মার্কিন অভিযোগের কথাও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইবার হামলা চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পিয়ংইয়ং। তবে ওয়াশিংটনের দাবি, উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠীগুলো দেশটির অস্ত্র কর্মসূচিতে অর্থায়নের জন্য ডিজিটাল সম্পদ চুরি করে থাকে।

কিম ইয়ো জং আরও ইঙ্গিত দেন, চুরি হওয়া ক্রিপ্টোকারেন্সি উদ্ধারের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেও লাভবান হতে পারে। এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত ক্রিপ্টোকারেন্সি রিজার্ভ গঠনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উসকানিমূলক কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের বৈরী মনোভাব অব্যাহত থাকলে বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে পিয়ংইয়ং।

তবে এ হুঁশিয়ারির জবাবে এখনও কিছু বলেনি যুক্তরাষ্ট্র।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

বিস্ফোরণেই ধ্বংস ১৩ হেক্টর এলাকা ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

বাইন্যান্সের ক্রিপ্টো চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী: এফবিআই

বাইন্যান্সের ক্রিপ্টো চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী: এফবিআই

বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, অভিযোগের তীর এশিয়ার এক দেশের দিকে

বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, অভিযোগের তীর এশিয়ার এক দেশের দিকে

জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আরও পড়ুন

২০০ কোটি রুপির বিয়েতে ফাঁস ৯০ হাজার কোটির জুয়ার সাম্রাজ্য

২০০ কোটি রুপির বিয়েতে ফাঁস ৯০ হাজার কোটির জুয়ার সাম্রাজ্য

ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে ৩ পথ, উপদেষ্টারা দ্বিধাবিভক্ত

ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে ৩ পথ, উপদেষ্টারা দ্বিধাবিভক্ত

কেন ইরানের কেশম দ্বীপে বারবার হামলা চালায় ‍যুক্তরাষ্ট্র?

কেন ইরানের কেশম দ্বীপে বারবার হামলা চালায় ‍যুক্তরাষ্ট্র?

যুক্তরাজ্যে ভিসানীতি পরিবর্তন, ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ

যুক্তরাজ্যে ভিসানীতি পরিবর্তন, ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম