Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সেই চিঠির জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, পাঠালেন উপহার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

সেই চিঠির জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, পাঠালেন উপহার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। সংগৃহীত ছবি

Advertisement

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লিখেছিল তেহরানের ১০ বছর বয়সী এক শিক্ষার্থী। শিশুটির সেই চিঠির জবাব দিয়েছেন তিনি। একই সঙ্গে শিশুটির জন্য পাঠিয়েছেন একটি উপহারও।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর তেহরানের বাসিন্দা আলিরেজা বাখশি ইরাজ নামের ওই শিক্ষার্থী সর্বোচ্চ নেতার উদ্দেশে একটি আবেগপূর্ণ চিঠি লেখে।

চিঠিতে আলিরেজা সর্বোচ্চ নেতার দিকনির্দেশনার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে কিছু অর্থ উপহার দেয়। সেই অর্থ ইসলামি যোদ্ধাদের সহায়তায় ব্যবহারের অনুরোধও জানায় সে।

চিঠিতে শিশুটি লেখে, ‘সত্যি বলতে, আমার চিঠি আপনার কাছে পৌঁছাবে কি না, জানি না। আমার ইচ্ছা, আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারতাম। আপনার দিকনির্দেশনার জন্য আমরা আপনার কাছে অনেক ঋণী।’

চিঠির শেষে সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করার আশা প্রকাশ করে এবং বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা জানায় আলিরেজা।

চিঠিটি সর্বোচ্চ নেতার কাছে পৌঁছানোর পর তিনি শিশুটিকে জবাব দেন। গত ১১ অক্টোবর লেখা ওই চিঠিতে আলিরেজাকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে তার আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান মোজতবা খামেনি।

জবাবে তিনি লেখেন, ‘তোমার আন্তরিকতার জন্য ধন্যবাদ। তবে এই বিনীত সেবকের জন্ম হয়েছে এসফান্দ মাসে (ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুর সময়)। তোমার উদারতার তুলনায় উপহারটি খুবই সামান্য হলেও তোমাকে পালটা একটি উপহার দিচ্ছি। তোমার পরিবারের সবাইকে আমার সালাম জানাবে।’

চিঠির শেষে শিশুটির হাতের লেখার প্রশংসা করে তিনি লেখেন, ‘তোমার হাতের লেখা খুব সুন্দর।’

সর্বোচ্চ নেতার পক্ষ থেকে পাওয়া উপহারের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে উপহারটি কী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওমান উপকূলে জাহাজে হামলা, নিহত ভারতীয় নাগরিক

ওমান উপকূলে জাহাজে হামলা, নিহত ভারতীয় নাগরিক

প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু, আছে যে যদি-কিন্তু...

প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু, আছে যে যদি-কিন্তু...

ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ

ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ

হঠাৎ প্রস্তুতি নিচ্ছে ইসরাইলের বাহিনী, কিন্তু কেন?

হঠাৎ প্রস্তুতি নিচ্ছে ইসরাইলের বাহিনী, কিন্তু কেন?

নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

৫০০ হুথি সদস্যকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের

৫০০ হুথি সদস্যকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের

আরও পড়ুন

বাইন্যান্সে ক্রিপ্টো চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রকে ‘কড়া ভাষায়’ সতর্ক করল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রকে ‘কড়া ভাষায়’ সতর্ক করল উত্তর কোরিয়া

‘কৃষ্ণ বাঁকা, রাম সোজা’— মন্তব্যে বিপাকে বাগেশ্বর বাবা

‘কৃষ্ণ বাঁকা, রাম সোজা’— মন্তব্যে বিপাকে বাগেশ্বর বাবা

সৌদিতে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

সৌদিতে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম