Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদিতে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

সৌদিতে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

ছবি: সংগৃহীত

Advertisement

গাড়ির ডিকিতে লুকিয়ে ৩৮০ লিটার জমজমের পানি সৌদি আরব থেকে পাচারের চেষ্টার দায়ে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা। একই সঙ্গে জব্দ করা হয়েছে পানির চালান।

সোমবার (২ নভেম্বর) প্রকাশিত খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং ফাহদ কজওয়ে শুল্ক চেকপোস্টে ওই ব্যক্তিকে আটক করা হয়। গাড়ি তল্লাশি করে ডিকির ভেতরে লুকিয়ে রাখা ৩৮০ লিটার জমজমের পানি পাওয়া যায়। তবে পানি বহনের বিষয়ে শুল্ক কর্তৃপক্ষকে কোনো ঘোষণা দেননি তিনি।

রিয়াদের দ্বিতীয় প্রাথমিক শুল্ক কমিটির এক রায়ে বলা হয়েছে, সৌদি আরবের বিধি অনুযায়ী জমজমের পানি রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে। এ ধরনের পণ্য ঘোষণা না করে দেশের বাইরে নেওয়ার চেষ্টা শুল্ক পাচার হিসেবে গণ্য।

কমিটি জব্দ করা পানির সমমূল্য ৩ হাজার ৮০০ রিয়াল জরিমানা করার পাশাপাশি পুরো চালান বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে।

এ ঘটনায় সরকারি কৌঁসুলি ওই ব্যক্তির কারাদণ্ড, জরিমানা ও জব্দ করা পণ্য বাজেয়াপ্তের আবেদন করেছিলেন। তবে তার আগের কোনো অপরাধের রেকর্ড না থাকায় কারাদণ্ডের আবেদন নাকচ করে কমিটি। তাদের মতে, আরোপিত জরিমানা ও পণ্য বাজেয়াপ্তের শাস্তিই যথেষ্ট।

উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর অভিন্ন শুল্ক আইনের ১৪২, ১৪৪ ও ১৪৫ ধারার আওতায় এ রায় দেওয়া হয়েছে। এসব ধারায় শুল্ক পাচারের সংজ্ঞা এবং সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান রয়েছে।

সূত্র: খালিজ টাইমস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি প্রবাসীদের জন্য সরকারের জরুরি বার্তা

সৌদি প্রবাসীদের জন্য সরকারের জরুরি বার্তা

সৌদি উপকূলে তেলবাহী জাহাজে দুই দফা হামলা

সৌদি উপকূলে তেলবাহী জাহাজে দুই দফা হামলা

চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড অ্যান্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি

সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড অ্যান্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি

আকাশসীমায় ফের বড় ধরনের ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদির

আকাশসীমায় ফের বড় ধরনের ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদির

রিয়াদকে লক্ষ্য করে ড্রোন হামলা

রিয়াদকে লক্ষ্য করে ড্রোন হামলা

আরও পড়ুন

আল জাজিরার প্রতিবেদন যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের রাজনীতি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা

যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের রাজনীতি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা

এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি?

এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি?

বাইন্যান্সে ক্রিপ্টো চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রকে ‘কড়া ভাষায়’ সতর্ক করল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রকে ‘কড়া ভাষায়’ সতর্ক করল উত্তর কোরিয়া

‘কৃষ্ণ বাঁকা, রাম সোজা’— মন্তব্যে ক্ষমা চাইলেন সেই বাগেশ্বর বাবা

‘কৃষ্ণ বাঁকা, রাম সোজা’— মন্তব্যে ক্ষমা চাইলেন সেই বাগেশ্বর বাবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম