সৌদি উপকূলে তেলবাহী জাহাজে দুই দফা হামলা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:০২ এএম
সৌদি আরবের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে দুটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আরব উপসাগরে সৌদি আরবের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে দুটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। সোমবার (২ নভেম্বর) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, সৌদি আরবের রাস আল খাফজি উপকূল থেকে প্রায় ৭২ নটিক্যাল মাইল পূর্বে এ ঘটনা ঘটে। জাহাজটি তখন আরব উপসাগর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে যাচ্ছিল। এ সময় অজ্ঞাতপরিচয় দুটি বস্তু জাহাজটির বাম পাশে আঘাত করে।
তবে এ ঘটনায় জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে ইউকেএমটিও। সেইসঙ্গে এখন পর্যন্ত সমুদ্রে তেল ছড়িয়ে পড়া বা পরিবেশের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার পর ওই অঞ্চলে চলাচলকারী সব জাহাজকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
হামলার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে আরব উপসাগর ও হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ অঞ্চলে একাধিক তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী জাহাজে হামলার খবর জানিয়েছে ইউকেএমটিও।
সূত্র: রয়া নিউজ


