‘চুপ থাকুন, নইলে এক ঘণ্টা ভাষণ দেব’
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমাবেশে উপস্থিত জনতাকে চুপ থাকার নির্দেশ দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়েগ। অন্যথায় এক ঘণ্টা ধরে বক্তব্য দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তবে পাঁচ মিনিটে বক্তব্য শেষ করার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত প্রায় নয় মিনিট কথা বলেন ৮৪ বছর বয়সী এই রাজনীতিক।
রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে মঞ্চে ওঠার পর প্রায় ৩০ সেকেন্ড নীরব থাকেন খড়েগ। এ সময় সমাবেশস্থলে স্লোগান ও চিৎকারের পাশাপাশি বাদ্যযন্ত্রের উচ্চ শব্দ চলছিল। এতে বিরক্তি প্রকাশ করে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা যদি চুপচাপ বসেন, তাহলে পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। আর চুপ না থাকলে এক ঘণ্টা ধরে বক্তব্য দেব।’
সমাবেশে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে সবচেয়ে বেশি স্লোগান দেওয়া হয়। তবে খড়েগ বক্তব্য ঘিরেও তৈরি হয় আলাদা আলোচনা। কারণ, সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তার একটি মন্তব্য রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিল।
রোববারের সমাবেশেও উপস্থিত কয়েকজনকে ‘মোদির বাবাও চলে যাবে’ স্লোগান দিতে শোনা যায়। এর আগে বিহারের পাটনায় দেওয়া বক্তব্যে একই ধরনের মন্তব্য করেছিলেন খড়েগ। ওই মন্তব্যের জেরে বিজেপি তার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। পাল্টা কর্মসূচিও ঘোষণা করে দলটি।

