Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সরকারি কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম

সরকারি কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

সৌদি আরবের রিয়াদে অবস্থিত মর্কিন দূতাবাসের সদরদপ্তর। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তাঝুঁকির মধ্যে সৌদি আরব থেকে জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঝুঁকির মুখে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, গত ২৩ অক্টোবর থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে। তবে কতজন মার্কিন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যকে সৌদি আরব ছাড়তে বলা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রেও মার্কিন সরকারি কর্মীদের জন্য বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে দেশটির বিমানবন্দর ব্যবহার করতে হলে তাদের বিশেষ অনুমতি নিতে হবে।


এ ছাড়া সৌদি আরবে নতুন করে হামলার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস। একই সঙ্গে দেশটির আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং অন্যান্য ভ্রমণসংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহী এবং দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত আরও তীব্র হয়েছে।


হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। এতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যেই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আরও একটি রণক্ষেত্র যুক্ত হয়েছে।

তথ্যসূত্র: জিও নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র

ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র

নির্বাচনে দলের ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

অ্যাক্সিওসের প্রতিবেদন নির্বাচনে দলের ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ

ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন তেল কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন তেল কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার

অবশেষে মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক

অবশেষে মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা

আরও পড়ুন

নেতানিয়াহুকে ঠেকাতে বিরোধীদের নতুন ছক

নেতানিয়াহুকে ঠেকাতে বিরোধীদের নতুন ছক

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে ইরান-কাতার

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে ইরান-কাতার

সরকারি কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

সরকারি কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম