Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুকে ঠেকাতে বিরোধীদের নতুন ছক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম

নেতানিয়াহুকে ঠেকাতে বিরোধীদের নতুন ছক

নাফতালি বেনেট, ইয়ার লাপিদ, গাদি আইজেনকোট, ইয়ার গোলান ও আভিগদর লিবারম্যান (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের নির্বাচনে কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুড পার্টি সর্বোচ্চ ২৭টি আসন পেয়েছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুকে ঠেকাতে নতুন ছক কষেছে বিরোধীরা।

শনিবার (৩১ অক্টোবর) টাইমস অব ইসরাইলের খবরে জানানো হয়, আরব দলগুলোর সমর্থন ছাড়াই সংখ্যালঘু সরকার গঠনের লক্ষ্যে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর উদ্যোগ বিবেচনা করছে ইসরাইলের বিরোধী জোটের দলগুলো। এ জন্য আইন প্রণয়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে হিব্রু ভাষার গণমাধ্যম।

প্রস্তাবিত ব্যবস্থায় ভোটাররা সরকার গঠনের নির্বাচন থেকে আলাদাভাবে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারবেন। 


গত মঙ্গলবারের নির্বাচনের পর তৈরি হওয়া রাজনৈতিক অচলাবস্থা কাটানোর পথ হিসেবেও এ প্রস্তাবকে দেখা হচ্ছে। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা তার বিরোধীরা কেউই পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

প্রস্তাবটি কার্যকর হলে সরাসরি নির্বাচনে জয়ী কোনো প্রার্থী নেসেটে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সংখ্যালঘু সরকার গঠন করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

২০২১ সালের মার্চে অনুষ্ঠিত অনিষ্পন্ন নির্বাচনের পর নেতানিয়াহুও একই ধরনের একটি প্রস্তাব দিয়েছিলেন। সে সময় জোট সরকার গঠনে তার নিজের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছিল।

ইসরাইলের আধা-সাংবিধানিক মৌলিক আইন ‘দ্য গভর্নমেন্ট’ অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়ার আগে ১২০ আসনের নেসেটে আস্থা ভোটে জয়ী হতে হয়।

তাই সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যবস্থা চালু করতে হলে বিদ্যমান আইন সংশোধন করতে হবে। আর এ সংশোধনের জন্য নেসেটের অন্তত ৬১ সদস্যের সমর্থন প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে যৌথ হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানে যৌথ হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে সরানোর পরিকল্পনা নেতানিয়াহু বিরোধীদের

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে সরানোর পরিকল্পনা নেতানিয়াহু বিরোধীদের

পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

আল-জাজিরার মতামত পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

নির্বাচনের ফলাফল মানতে চান না নেতানিয়াহু

নির্বাচনের ফলাফল মানতে চান না নেতানিয়াহু

নির্বাচনে জিতেও কেন বিজয়ীর মতো আচরণ করছেন না নেতানিয়াহু?

নির্বাচনে জিতেও কেন বিজয়ীর মতো আচরণ করছেন না নেতানিয়াহু?

‘নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠন করতে পারবেন না’

‘নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠন করতে পারবেন না’

আরও পড়ুন

রিয়াদকে লক্ষ্য করে ড্রোন হামলা

রিয়াদকে লক্ষ্য করে ড্রোন হামলা

নেতানিয়াহুকে ঠেকাতে বিরোধীদের নতুন ছক

নেতানিয়াহুকে ঠেকাতে বিরোধীদের নতুন ছক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে ইরান-কাতার

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে ইরান-কাতার

সরকারি কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

সরকারি কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম