Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে সরানোর পরিকল্পনা নেতানিয়াহু বিরোধীদের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫২ এএম

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে সরানোর পরিকল্পনা নেতানিয়াহু বিরোধীদের

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের বর্তমান স্পিকার আমির ওহানাকে পদ থেকে সরানোর পরিকল্পনা করছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী রাজনৈতিক দলগুলো। আগামী মাসে নতুন নেসেটের কার্যক্রম শুরুর পরপরই এ উদ্যোগ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের 

প্রতিবেদন অনুযায়ী, বিরোধীদের ‘চেঞ্জ ব্লক’ নামে পরিচিত জোটে রয়েছে ইয়াশার, বি’ইয়াচাদ, দ্য ডেমোক্র্যাটস ও ইসরাইল বেইতেনু। এ জোটের সঙ্গে যুক্ত হয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দল জয়েন্ট লিস্ট ও রা’আম। সব মিলিয়ে ১২০ সদস্যের নেসেটে তাদের আসনসংখ্যা ৬৭। ফলে বর্তমান স্পিকার আমির ওহানাকে সরিয়ে নতুন স্পিকার নিয়োগ দেওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছে।

চ্যানেল ১২-এর রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি শুক্রবার জানিয়েছেন, ওহানাকে সরানোর বিষয়ে বিরোধী দলগুলোর মধ্যে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। তবে নতুন স্পিকার হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা তিনি জানাননি।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে এ পদে আনার বিষয়টি বিবেচনা করছে বিরোধীরা।


শুক্রবার সন্ধ্যায় চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে দ্য ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান বলেন, ২৬তম নেসেটের শপথ গ্রহণের পর তাদের প্রথম কাজ হবে নতুন স্পিকার নিয়োগ দেওয়া। এরপর পার্লামেন্টের বিভিন্ন কমিটির প্রধান নির্বাচন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরাইলে চালানো হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা হবে।

বারাক সেরির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের শপথ গ্রহণের দিনই নতুন স্পিকার নির্বাচনের ভোট হতে পারে। সরকার গঠনে বিভিন্ন দলের মধ্যে আলোচনা চললেও এ প্রক্রিয়া থেমে থাকবে না বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলের সম্প্রচারমাধ্যম কান নিউজও শুক্রবার জানিয়েছে, ওহানাকে সরিয়ে দ্রুত নতুন স্পিকার নিয়োগ দিতে চায় বিরোধী জোট। তবে এ পরিকল্পনায় ইসরাইল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যানের সমর্থন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, নেসেটের আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিকভাবে কাজ করতে তিনি বরাবরই অনাগ্রহ দেখিয়ে আসছেন। অথচ স্পিকার পরিবর্তনের জন্য এসব দলের সমর্থন প্রয়োজন।

প্রতিবেদনে বলা হয়েছে, লিবারম্যান সরাসরি প্রস্তাবের পক্ষে ভোট দিতে না চাইলে তার দলকে ভোটদানে বিরত থাকার অনুরোধ জানাচ্ছেন অন্য বিরোধী নেতারা। এতে সংসদে উপস্থিত সদস্যদের ভোটে বিরোধী জোটের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে, চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ার গোলান দাবি করেছেন, আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন নিয়ে বিরোধী জোট নতুন সরকার গঠন করতে পারবে। যদিও লিবারম্যান প্রকাশ্যে এ ধরনের উদ্যোগে অংশ নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন।


নেতানিয়াহুর লিকুদ পার্টিকে নিয়ে কোনো জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও সরাসরি নাকচ করেছেন গোলান। তিনি বলেন, ‘একেবারেই নয়। তেমন সরকার হলে সেটিও আরেকটি নেতানিয়াহু সরকার হবে। তিনি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’

গোলানের যুক্তি, ১২০ সদস্যের নেসেটে বিরোধী দলগুলোর হাতে বর্তমানে মাত্র ৪৮টি আসন থাকলেও সরকার গঠনের সুযোগ রয়েছে। রা’আমের সমর্থন পেলে তাদের আসনসংখ্যা দাঁড়াবে ৫৬। অন্যদিকে, জয়েন্ট লিস্টের হাতে রয়েছে আরও ১১টি আসন। এই দুই আরব নেতৃত্বাধীন দলের সমর্থন নিয়ে সরকার গঠনের উদ্যোগ এগিয়ে নিতে চায় বিরোধীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

আল-জাজিরার মতামত পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

নির্বাচনের ফলাফল মানতে চান না নেতানিয়াহু

নির্বাচনের ফলাফল মানতে চান না নেতানিয়াহু

নির্বাচনে জিতেও কেন বিজয়ীর মতো আচরণ করছেন না নেতানিয়াহু?

নির্বাচনে জিতেও কেন বিজয়ীর মতো আচরণ করছেন না নেতানিয়াহু?

‘নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠন করতে পারবেন না’

‘নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠন করতে পারবেন না’

নেতানিয়াহুর জোটে ভাঙন

নেতানিয়াহুর জোটে ভাঙন

ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা, সরকার গঠনে সামনে ৪ পথ

সিএনএনের প্রতিবেদন ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা, সরকার গঠনে সামনে ৪ পথ

আরও পড়ুন

যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় নতুন শর্ত, বাড়ল টাকার চাপ

যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় নতুন শর্ত, বাড়ল টাকার চাপ

যুদ্ধের মধ্যেই ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধের মধ্যেই ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতকে কেন ডিভি লটারির কর্মসূচি থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র?

ভারতকে কেন ডিভি লটারির কর্মসূচি থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র?

হরমুজে এক মাসে জাহাজে হামলার রেকর্ড

হরমুজে এক মাসে জাহাজে হামলার রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম