হরমুজে এক মাসে জাহাজে হামলার রেকর্ড
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ এএম
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি এলাকায় বাণিজ্যিক জাহাজে অন্তত ৩৫টি হামলার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। চলতি অক্টোবর মাসে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি এলাকায় বাণিজ্যিক জাহাজে অন্তত ৩৫টি হামলার ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর এটিই এক মাসে সর্বোচ্চ হামলার ঘটনা। খবর আল জাজিরার
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর তথ্য বিশ্লেষণ করে এ হিসাব পাওয়া গেছে।
ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে এ অঞ্চলে জাহাজে প্রায় ৩০টি হামলার ঘটনা ঘটেছিল। হামলার সংখ্যার দিক থেকে সেটিই ছিল দ্বিতীয় সর্বোচ্চ মাস। তবে অক্টোবরে সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।
এদিকে শুক্রবার হরমুজ প্রণালির ভেতরে ও আশপাশে অন্তত চারটি জাহাজে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
অন্যদিকে, শুক্রবার এ অঞ্চলে একটি হামলার তথ্য জানিয়েছে ইউকেএমটিও। সংস্থাটি জানায়, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে একটি জাহাজ লক্ষ্য করে প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।


