Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ৫ হাজার ছাড়াল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৪ এএম

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ৫ হাজার ছাড়াল

ছবি: সংগৃহীত

Advertisement

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) প্রাণঘাতী ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) এ সংখ্যা ৫ হাজার অতিক্রম করে। ভাইরাসটির ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এখনো কার্যকর উপায় খুঁজে পাচ্ছে না কর্তৃপক্ষ। এর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে ভাইরাসটির বিরল ‘বান্দিবুগিও’ ধরন, যার বিরুদ্ধে অনুমোদিত কোনো চিকিৎসা বা টিকা নেই।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে ডিআর কঙ্গোতে ১০ হাজারের বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছেন। দেশটির ইতিহাসে এটিই ভাইরাসটির সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাব। শনাক্তকরণে বিলম্ব, সংঘাতপূর্ণ পরিস্থিতি এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে আগের প্রাদুর্ভাবগুলোর তুলনায় এবার দ্রুত ছড়িয়েছে ভাইরাসটি।

এ পর্যন্ত কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে ইবোলার সংক্রমণ ছড়িয়েছে। প্রতিবেশী দেশগুলোতেও পৌঁছেছে ভাইরাসটি। গত সপ্তাহে নাইজেরিয়ায় ইবোলা শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়। এর মধ্য দিয়ে পশ্চিম আফ্রিকাতেও ছড়িয়ে পড়ে সংক্রমণ। পূর্ব আফ্রিকার কেনিয়া ও উগান্ডাতেও আক্রান্তের খবর পাওয়া গেছে।

এ বছরের প্রাদুর্ভাবকে ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ইবোলা সংক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। ওই সময় ২৮ হাজার ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হন এবং ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করছে। আক্রান্ত দেশগুলো থেকে আসা কিংবা সেসব দেশ হয়ে যাতায়াত করা যাত্রীদের কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

শুক্রবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কেনিয়ায় যাতায়াত ও দেশটি থেকে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে রিয়াদ। সৌদি নাগরিকদের কেনিয়া ভ্রমণ বন্ধের পাশাপাশি দেশটির নাগরিকদের সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে।

এ ছাড়া গত ২১ দিনের মধ্যে কেনিয়া কিংবা ইবোলা আক্রান্ত অন্য কোনো দেশে অবস্থান করা যাত্রীদের সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তৃতীয় কোনো দেশ হয়ে আসা যাত্রীদের ক্ষেত্রেও এ বিধিনিষেধ কার্যকর হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৩ হাজার

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৩ হাজার

ইবোলা ভাইরাসে বিপর্যস্ত কঙ্গো, মৃত্যু ২ হাজার ৬৪২

ইবোলা ভাইরাসে বিপর্যস্ত কঙ্গো, মৃত্যু ২ হাজার ৬৪২

কঙ্গোর ইতিহাসের ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, মৃত ২ হাজার ৩২৫

কঙ্গোর ইতিহাসের ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, মৃত ২ হাজার ৩২৫

বেতন না পাওয়া ইবোলাবিরোধী কর্মীদের জীবনযুদ্ধের গল্প

বেতন না পাওয়া ইবোলাবিরোধী কর্মীদের জীবনযুদ্ধের গল্প

ডিআর কঙ্গোতে ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা, মৃত্যু ছাড়াল ১,৩০০

ডিআর কঙ্গোতে ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা, মৃত্যু ছাড়াল ১,৩০০

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের অন্যতম ভয়ংকর হতে পারে: ডব্লিউএইচও

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের অন্যতম ভয়ংকর হতে পারে: ডব্লিউএইচও

আরও পড়ুন

পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে থাকছে না ‘পানি’, ‘আব্বা’, ‘আম্মা’

পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে থাকছে না ‘পানি’, ‘আব্বা’, ‘আম্মা’

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

রাশিয়াকে নিয়ে মন্তব্যের ক্ষেত্রে ইউরোপীয় নেতাদের সংযত থাকতে বলল যুক্তরাষ্ট্র

রাশিয়াকে নিয়ে মন্তব্যের ক্ষেত্রে ইউরোপীয় নেতাদের সংযত থাকতে বলল যুক্তরাষ্ট্র

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ৫ হাজার ছাড়াল

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ৫ হাজার ছাড়াল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম