Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে আলোচনা করছে ইরান, খুলতে পারে হরমুজ প্রণালি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম

যুদ্ধ বন্ধে আলোচনা করছে ইরান, খুলতে পারে হরমুজ প্রণালি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধ বন্ধে তেহরানের প্রস্তাবিত সাত দিনের পরিকল্পনা এক সপ্তাহেরও কম সময়ে বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা চলছে।

বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘আমাদের সাহসী সশস্ত্র বাহিনী মাতৃভূমি রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। তবে ইরান কূটনীতির সফল হওয়ার সুযোগ দিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মধ্যস্থতাকারীদের সঙ্গে ঘনিষ্ঠ ও নিয়মিত যোগাযোগ রাখছি। কীভাবে সাত দিনের পরিকল্পনাটি এক সপ্তাহেরও কম সময়ে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে।’ৎ


যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর নতুন করে হামলার হুমকি দিয়ে আসছে। এমন পরিস্থিতির মধ্যেই যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।

কী আছে ইরানের সাত দিনের পরিকল্পনায়?

গত সেপ্টেম্বরে যুদ্ধ বন্ধে সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করেছিল ইরান। কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এ প্রস্তাব পাঠানো হয়।

সে সময় আরাগচি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধবিরতিসহ প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে।

তবে যুদ্ধবিরতির পাশাপাশি ইরানের আরও কিছু দাবি রয়েছে। এর মধ্যে বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ অবমুক্ত করা, দেশটির তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া অন্যতম।


মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বুধবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে কাতারের নেতৃত্বে আঞ্চলিক মধ্যস্থতাকারীরা কূটনৈতিক সমঝোতার চেষ্টা করছেন।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর যেন আবার যুদ্ধ শুরু না হয়, সে লক্ষ্যেও তৎপরতা চালানো হচ্ছে।


যুক্তরাষ্ট্র, ইসরাইল ও অন্যান্য আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানায়, ইরানের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে তেহরানকে রাজি করানোর চেষ্টা করছে কাতার। এর বিনিময়ে ইরানের ওপর কিছু মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের তথ্য অনুযায়ী, গত রোববার কাতারের একটি প্রতিনিধিদল তেহরান সফর করেছে। সেখানে চলমান পরিস্থিতি, সর্বশেষ আলোচনা, হরমুজ প্রণালি এবং জ্বালানি সরবরাহ নিয়ে কথা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন খামেনি

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন খামেনি

ইরানে ৫০৮ জন পরমাণু বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া

ইরানে ৫০৮ জন পরমাণু বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া

ইরান যুুদ্ধের ওপর কীভাবে প্রভাব ফেলবে ইসরাইলের নির্বাচনের ফল?

জেরুজালেম পোস্টের বিশ্লেষণ ইরান যুুদ্ধের ওপর কীভাবে প্রভাব ফেলবে ইসরাইলের নির্বাচনের ফল?

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিল ইরান

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিল ইরান

আরও পড়ুন

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ তাণ্ডবে ভারতে নিহত ৬

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ তাণ্ডবে ভারতে নিহত ৬

ইসরাইলের নির্বাচনে ভোট কেনার অভিযোগে গ্রেফতার ৪

ইসরাইলের নির্বাচনে ভোট কেনার অভিযোগে গ্রেফতার ৪

২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু

২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু

প্রতিশোধের স্পৃহা নিয়ে ফিরছে সোমালি জলদস্যুরা!

প্রতিশোধের স্পৃহা নিয়ে ফিরছে সোমালি জলদস্যুরা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম