Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন খামেনি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পিএম

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সংকেত দিয়েছেন, সংঘাতের অবসান ঘটাতে তেহরান তার শর্তগুলো শিথিল করবে না।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গে এক বৈঠকে খামেনি যুদ্ধের অবসান এবং ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে ইরানের শর্তগুলো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

ইরান সরকারের অর্থায়নে পরিচালিত ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।


ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, বৈঠকে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা সুরক্ষার বিষয়েও আলোচনা করেন তারা। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বুধবার (২৮ অক্টোবর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশনায় গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এবং এতে দেশের কৌশলগত দিকনির্দেশনা নির্ধারিত হয়েছে।

পেজেশকিয়ান বলেন, খামেনির নির্ধারিত লক্ষ্য অর্জনে তার সরকার নিষ্ঠার সঙ্গে কাজ করবে। একই সঙ্গে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পদক্ষেপ নিতে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এরদোগান-ট্রাম্পের ফোনালাপ, কী কথা হলো?

এরদোগান-ট্রাম্পের ফোনালাপ, কী কথা হলো?

এপস্টেইন ফাইল নিয়ে নতুন রহস্য, লাখ লাখ পৃষ্ঠা কোথায় গেল?

এপস্টেইন ফাইল নিয়ে নতুন রহস্য, লাখ লাখ পৃষ্ঠা কোথায় গেল?

ইরানে ৫০৮ জন পরমাণু বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া

ইরানে ৫০৮ জন পরমাণু বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া

ইরান যুুদ্ধের ওপর কীভাবে প্রভাব ফেলবে ইসরাইলের নির্বাচনের ফল?

জেরুজালেম পোস্টের বিশ্লেষণ ইরান যুুদ্ধের ওপর কীভাবে প্রভাব ফেলবে ইসরাইলের নির্বাচনের ফল?

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিল ইরান

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিল ইরান

আরও পড়ুন

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন খামেনি

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন খামেনি

ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম