Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এতে আল-মাওয়াসি এলাকায় একটি চেকপয়েন্টে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ।

দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় তাঁবুতে বসবাস করছেন বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি। কয়েক বছর আগে ইসরাইলি  সামরিক বাহিনী এলাকাটিকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল। তবে এরপরও সেখানে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে।

এদিকে, গাজা সিটির পূর্বাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।


এ ছাড়া গাজা সিটির পূর্বে আল-তুফাহ এলাকার কাছেও গুলি চালিয়েছে দখলদার বাহিনী।

মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরে একটি ফাঁকা আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।  তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।


অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বাঞ্চলেও ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

গাজার বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর অভিযোগ নাকচ পুলিশের

আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর অভিযোগ নাকচ পুলিশের

সরকার গঠনে এগিয়ে নেতানিয়াহু, সামনে কঠিন হিসাব

সরকার গঠনে এগিয়ে নেতানিয়াহু, সামনে কঠিন হিসাব

ইসরাইলি নির্বাচনে ‘ডাবল এনভেলপ’ কী, কেন গুরুত্বপূর্ণ?

ইসরাইলি নির্বাচনে ‘ডাবল এনভেলপ’ কী, কেন গুরুত্বপূর্ণ?

ইরান যুুদ্ধের ওপর কীভাবে প্রভাব ফেলবে ইসরাইলের নির্বাচনের ফল?

জেরুজালেম পোস্টের বিশ্লেষণ ইরান যুুদ্ধের ওপর কীভাবে প্রভাব ফেলবে ইসরাইলের নির্বাচনের ফল?

নেতানিয়াহু ইতিহাসের ভুল দিকে, বললেন সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট

নেতানিয়াহু ইতিহাসের ভুল দিকে, বললেন সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট

আরও পড়ুন

২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু

২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু

প্রতিশোধের স্পৃহা নিয়ে ফিরছে সোমালি জলদস্যুরা!

প্রতিশোধের স্পৃহা নিয়ে ফিরছে সোমালি জলদস্যুরা!

বিজেপিকে চ্যালেঞ্জ করলেন কংগ্রেস সভাপতি খাড়গে

বিজেপিকে চ্যালেঞ্জ করলেন কংগ্রেস সভাপতি খাড়গে

যুদ্ধ বন্ধে আলোচনা করছে ইরান, খুলতে পারে হরমুজ প্রণালি

যুদ্ধ বন্ধে আলোচনা করছে ইরান, খুলতে পারে হরমুজ প্রণালি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম