Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:০১ পিএম

এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি?

ওমর ও নিধি দুজনেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সংগৃহীত ছবি

Advertisement

ভারতের নিয়ন্ত্রণে থাকা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে বিয়ে করে আলোচনায় এসেছেন ভারতের পরিচিত টেলিভিশন সাংবাদিক নিধি রাজদান। প্রায় দুই দশক তিনি দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভিতে সাংবাদিকতা করেছেন।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ উপস্থাপনার পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদন, প্রামাণ্যচিত্র নির্মাণ করতেন নিধি। এছাড়া লেখালেখিতেও রয়েছে তার পরিচিতি।

১৯৭৭ সালের ১১ এপ্রিল জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায় জন্ম নিধি রাজদানের। তার বাবা মহারাজ কৃষ্ণ রাজদান ভারতের প্রবীণ সাংবাদিক। তিনি একসময় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দিল্লির অ্যাপিজে স্কুলে পড়াশোনা শেষে লেডি শ্রীরাম কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন নিধি। পরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন (আইআইএমসি) থেকে রেডিও ও টেলিভিশন সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন।

১৯৯৯ সালে এনডিটিভিতে যোগ দেন নিধি। দীর্ঘ প্রায় ২১ বছর প্রতিষ্ঠানটিতে কাজ করেন। এ সময় নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘লেফট, রাইট অ্যান্ড সেন্টার’, ‘ইন্ডিয়া ডিসাইডস ৯’, ‘দ্য লিড’ ও ‘দ্য বিগ ফাইট’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনা করেন। ২০২০ সালের জুনে এনডিটিভি ছাড়েন নিধি।

টেলিভিশন সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন নিধি। তার কাজের বিষয়বস্তুর মধ্যে রয়েছে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর, তিব্বত এবং যুক্তরাজ্যে ট্রেন বোমা হামলার পরবর্তী পরিস্থিতি।

লেখক হিসেবেও পরিচিতি রয়েছে তার। ২০১৭ সালে প্রকাশিত হয় নিধির বই ‘লেফট, রাইট অ্যান্ড সেন্টার: দ্য আইডিয়া অব ইন্ডিয়া’। বইটি সমালোচকদের প্রশংসা পায়।

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক পুরস্কার পেয়েছেন নিধি। জম্মু-কাশ্মীর ও ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে প্রতিবেদন তৈরির জন্য তিনি রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন জার্নালিজম পান। এ ছাড়া কাঠুয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট অ্যাওয়ার্ড অর্জন করেন।

ব্যক্তিগত জীবনে ২০০৫ সালে সাংবাদিক ও লেখক নীলেশ মিশ্রকে বিয়ে করেছিলেন নিধি। তবে ২০০৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওমর লেখেন, ‘গতকাল থেকে নতুন এক যাত্রা শুরু হলো।’ নিধিও একই মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। তবে কিভাবে পরিচয় হলো, তা জানায়নি দুজনের কেউ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

২০০ কোটি রুপির বিয়েতে ফাঁস ৯০ হাজার কোটির জুয়ার সাম্রাজ্য

২০০ কোটি রুপির বিয়েতে ফাঁস ৯০ হাজার কোটির জুয়ার সাম্রাজ্য

‘কৃষ্ণ বাঁকা, রাম সোজা’— মন্তব্যে ক্ষমা চাইলেন সেই বাগেশ্বর বাবা

‘কৃষ্ণ বাঁকা, রাম সোজা’— মন্তব্যে ক্ষমা চাইলেন সেই বাগেশ্বর বাবা

ওমান উপকূলে জাহাজে হামলা, নিহত ভারতীয় নাগরিক

ওমান উপকূলে জাহাজে হামলা, নিহত ভারতীয় নাগরিক

বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী

বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী

ঘূর্ণিঝড় ‘মুরাসু’র তাণ্ডব, ধ্বংসাত্মক গতিতে আছড়ে পড়ল অন্ধ্র উপকূলে

ঘূর্ণিঝড় ‘মুরাসু’র তাণ্ডব, ধ্বংসাত্মক গতিতে আছড়ে পড়ল অন্ধ্র উপকূলে

আরও পড়ুন

জাপানে বাড়ছে প্রকাশ্য পতিতাবৃত্তি, ক্রেতাদের শাস্তির দাবি

জাপানে বাড়ছে প্রকাশ্য পতিতাবৃত্তি, ক্রেতাদের শাস্তির দাবি

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

বিনামূল্যে ফিনল্যান্ড যাওয়ার সুযোগ, শর্ত ‘সিঙ্গেল হতে হবে’

বিনামূল্যে ফিনল্যান্ড যাওয়ার সুযোগ, শর্ত ‘সিঙ্গেল হতে হবে’

২০০ কোটি রুপির বিয়েতে ফাঁস ৯০ হাজার কোটির জুয়ার সাম্রাজ্য

২০০ কোটি রুপির বিয়েতে ফাঁস ৯০ হাজার কোটির জুয়ার সাম্রাজ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম