Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ‘মুরাসু’র তাণ্ডব, ধ্বংসাত্মক গতিতে আছড়ে পড়ল অন্ধ্র উপকূলে

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

ঘূর্ণিঝড় ‘মুরাসু’র তাণ্ডব, ধ্বংসাত্মক গতিতে আছড়ে পড়ল অন্ধ্র উপকূলে

Advertisement

ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে প্রবল বেগে আঘাত হানতে শুরু করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’। ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার মধ্যরাতে প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে এই ঘূর্ণিঝড়ের স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া শুরু হয়।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দিনগত রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ে। এর প্রভাবে অন্ধ্রের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে।

আইএমডির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারতীয় সময় রাত ১টার দিকে ঘূর্ণিঝড়ের স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের মেঘমালার সামনের অংশ ইতোমধ্যে উপকূলে প্রবেশ করেছে এবং পেছনের অংশটি উপকূলের খুবই কাছাকাছি অবস্থান করছে।’

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যের বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর আরও জানায়, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। সে সময় এটি ওঙ্গোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাপাতলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আইএমডি জানিয়েছে, নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি পুরো স্থলভাগ অতিক্রম করবে। সকাল পর্যন্ত উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

আগামী ১২ ঘণ্টা পর্যন্ত দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

এ ছাড়া সাধারণ জোয়ারের চেয়েও প্রায় ১ থেকে ১.৫ মিটার উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এতে বুধবার সকাল পর্যন্ত দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলীয় নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। বিশেষ করে বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলায় জলোচ্ছ্বাসের মাত্রা সবচেয়ে বেশি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতের মণিপুরে জাতিগত সহিংসতায় নিহত ৫

ভারতের মণিপুরে জাতিগত সহিংসতায় নিহত ৫

ভারতের নিজস্ব প্রযুক্তির বুলেট ট্রেনে থাকছে যত সুবিধা

ভারতের নিজস্ব প্রযুক্তির বুলেট ট্রেনে থাকছে যত সুবিধা

আঘাত হানার দ্বারপ্রান্তে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা

আঘাত হানার দ্বারপ্রান্তে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা

‘৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায়’, রাহুলকে আক্রমণ অমিত শাহের

‘৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায়’, রাহুলকে আক্রমণ অমিত শাহের

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

আজ রাতেই প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উপকূল অতিক্রম করতে পারে

আজ রাতেই প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উপকূল অতিক্রম করতে পারে

আরও পড়ুন

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ

ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’র তাণ্ডব, ধ্বংসাত্মক গতিতে আছড়ে পড়ল অন্ধ্র উপকূলে

ঘূর্ণিঝড় ‘মুরাসু’র তাণ্ডব, ধ্বংসাত্মক গতিতে আছড়ে পড়ল অন্ধ্র উপকূলে

ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর সরকারে যাবেন না আইজেনকোট

ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর সরকারে যাবেন না আইজেনকোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম