Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতের নিজস্ব প্রযুক্তির বুলেট ট্রেনে থাকছে যত সুবিধা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

ভারতের নিজস্ব প্রযুক্তির বুলেট ট্রেনে থাকছে যত সুবিধা

Advertisement

অবকাঠামো উন্নয়নে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ভারত। দেশটির প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইস্পিড বুলেট ট্রেন নির্মাণের কাজ চলছে। মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেল করিডোরে চলাচলের জন্য ট্রেনটির নকশা ও নির্মাণকাজ হচ্ছে ভারতের মাটিতেই। 

বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে দেশটির প্রকৌশলীরা স্থানীয় আবহাওয়া ও পরিচালন পরিস্থিতির উপযোগী করে এটি তৈরি করছেন। বর্তমানে বেঙ্গালুরুর বিইএমএল কারখানায় চলছে ট্রেনটির নির্মাণকাজ।

ট্রেনটি পরীক্ষামূলকভাবে ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার গতিতে চলার উপযোগী করে তৈরি করা হচ্ছে। তবে বাণিজ্যিক চলাচলের ক্ষেত্রে এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২৪৯ কিলোমিটার।

২০২ মিটার দীর্ঘ ট্রেনটিতে থাকবে মোট আটটি কোচ। এর মধ্যে চারটি মোটর কার ও চারটি ট্রেইলার কার। ট্রেনটিতে একসঙ্গে ৫৫৭ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে দুটি আসন।

আটটি কোচের মধ্যে সাতটি হবে স্ট্যান্ডার্ড ক্লাসের এবং একটি এক্সিকিউটিভ ক্লাসের। ট্রেনের দুই প্রান্তে চালকের কেবিন থাকবে। পাশাপাশি অপারেশন কন্ট্রোল সেন্টারের সঙ্গে দ্রুত যোগাযোগ ও সমন্বয়ের জন্য এতে আধুনিক অনবোর্ড কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হচ্ছে। প্রয়োজনে দুটি আট কোচের ট্রেন সংযুক্ত করে ১৬ কোচের ট্রেন হিসেবেও চালানো যাবে।

যাত্রীদের আরামে বিশেষ গুরুত্ব

যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় নিয়ে ট্রেনটির অভ্যন্তরীণ আসন প্রশস্ত করা হচ্ছে। ভারতীয় যাত্রীদের শারীরিক গঠন ও প্রয়োজন বিবেচনায় আসনগুলোতে পর্যাপ্ত পা রাখার জায়গাও রাখা হয়েছে।

এ ছাড়া থাকবে আধুনিক এলইডি আলো, বড় জানালা ও বায়ো-ডাইজেস্টার টয়লেট। লাগেজ রাখার জন্য ওভারহেড র্যাক ও আলাদা জায়গার পাশাপাশি ল্যাপটপ ও মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য থাকবে পৃথক পাওয়ার আউটলেট। এক কোচ থেকে অন্য কোচে নির্বিঘ্নে যাতায়াতের জন্য থাকবে সিল করা গ্যাংওয়ে।

তথ্য ও বিনোদনে আধুনিক প্রযুক্তি

যাত্রীদের প্রয়োজনীয় তথ্য জানাতে প্রতিটি কোচে থাকবে এলসিডি ডিসপ্লে। এতে ইংরেজি, হিন্দি ও আঞ্চলিক ভাষায় বিভিন্ন তথ্য প্রদর্শন করা হবে। পাশাপাশি থাকবে স্বয়ংক্রিয় ঘোষণা ব্যবস্থা এবং উচ্চগতির ওয়াই-ফাইভিত্তিক বিনোদন সুবিধা।

জরুরি পরিস্থিতিতে ট্রেনের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য থাকবে ‘ইমার্জেন্সি টক-ব্যাক’ ইউনিট। দৃষ্টিপ্রতিবন্ধী যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন স্থানে ব্রেইল লিপিতে নির্দেশনামূলক সাইনেজও রাখা হবে।

নিরাপত্তা ও পরিবেশবান্ধব প্রযুক্তি

যাত্রীদের আরাম নিশ্চিত করতে প্রতিটি কোচে থাকবে ডুয়েল-ইউনিট এইচভিএসি এয়ার কন্ডিশনিং ব্যবস্থা। এর মাধ্যমে সারা বছর কোচের ভেতরে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়া ট্রেন চলাচলের সময় শব্দ কমাতে কোচের বডি ও মেঝেতে ব্যবহার করা হচ্ছে বিশেষ সাউন্ড ইনসুলেশন প্রযুক্তি।

ট্রেনটি চলবে ২৫ কেভি এসি ওভারহেড বৈদ্যুতিক ব্যবস্থায়। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এতে থাকছে স্মার্ট রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। এই প্রযুক্তিতে ব্রেক করার সময় উৎপন্ন বিদ্যুতের একটি অংশ পুনরায় বৈদ্যুতিক গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

এ ছাড়া সুড়ঙ্গের ভেতর দিয়ে চলাচলের সময় বায়ুর বাধা কমানো এবং বিকট শব্দ বা ‘সনিক বুম’ প্রতিরোধে ট্রেনের সামনের অংশে বিশেষ অ্যারোডাইনামিক নকশা ব্যবহার করা হচ্ছে।

সব মিলিয়ে উচ্চগতি, আধুনিক প্রযুক্তি ও যাত্রীসেবার সমন্বয়ে ভারতের প্রথম নিজস্ব বুলেট ট্রেন দেশটির রেল যোগাযোগে নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে।

এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায়’, রাহুলকে আক্রমণ অমিত শাহের

‘৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায়’, রাহুলকে আক্রমণ অমিত শাহের

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

ইউরোপ-আফ্রিকার পর যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় ‘ডিজিটাল ভাড়াটে’ বাহিনী

ইউরোপ-আফ্রিকার পর যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় ‘ডিজিটাল ভাড়াটে’ বাহিনী

‘চুপ থাকুন, নইলে এক ঘণ্টা ভাষণ দেব’

‘চুপ থাকুন, নইলে এক ঘণ্টা ভাষণ দেব’

জমিতে ধান কাটতে গিয়ে চিতাবাঘের মুখে, যেভাবে বেঁচে ফিরলেন বৃদ্ধা

জমিতে ধান কাটতে গিয়ে চিতাবাঘের মুখে, যেভাবে বেঁচে ফিরলেন বৃদ্ধা

দিল্লির ৫০ শতাংশ চাকরিজীবীকে বাসা থেকে কাজের নির্দেশ, নেপথ্যে কী?

দিল্লির ৫০ শতাংশ চাকরিজীবীকে বাসা থেকে কাজের নির্দেশ, নেপথ্যে কী?

আরও পড়ুন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের রহস্যময় মহাকাশযান, ক্যামেরায় ধরা পড়ল অজানা বস্তু ছাড়ার দৃশ্য

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের রহস্যময় মহাকাশযান, ক্যামেরায় ধরা পড়ল অজানা বস্তু ছাড়ার দৃশ্য

‘৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায়’, রাহুলকে আক্রমণ অমিত শাহের

‘৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায়’, রাহুলকে আক্রমণ অমিত শাহের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম