Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের রহস্যময় মহাকাশযান, ক্যামেরায় ধরা পড়ল অজানা বস্তু ছাড়ার দৃশ্য

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের রহস্যময় মহাকাশযান, ক্যামেরায় ধরা পড়ল অজানা বস্তু ছাড়ার দৃশ্য

Advertisement

চীনের গোপনীয়তায় ঘেরা মহাকাশযান ‘শেনলং’-এর একটি চমকপ্রদ ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা এ চালকবিহীন মহাকাশযানটি ‘ডিভাইন ড্রাগন’ বা ‘ঐশ্বরিক ড্রাগন’ নামেও পরিচিত। গত ছয় বছর ধরে এটি মহাকাশে সক্রিয় রয়েছে। নিম্ন পৃথিবী কক্ষপথে (এলইও) একাধিকবার অজ্ঞাত বস্তু ছেড়ে দেওয়ার ঘটনায় শেনলং আলোচনায় এসেছে।

এসব বস্তু নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি স্থলভিত্তিক রাডারসহ নানা প্রযুক্তি ব্যবহার করে মহাকাশযানটির গতিবিধি পর্যবেক্ষণ করছেন। নতুন প্রকাশিত ছবিতে শেনলংকে অত্যন্ত স্পষ্টভাবে দেখা গেছে। এতে গবেষকদের মহাকাশযানটির সক্ষমতা সম্পর্কে ধারণা পেতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

স্পেস ডটকম-এর প্রতিবেদন অনুযায়ী, ছবিটি ২০২৪ সালে ম্যাক্সার টেকনোলজিসের (বর্তমানে ভ্যান্টর) একটি স্যাটেলাইট থেকে তোলা হয়। মহাকাশযানটি থেকে স্যাটেলাইটটির দূরত্ব ছিল ৯০ কিলোমিটার। ছবিটির রেজল্যুশন প্রতি পিক্সেলে ৪ দশমিক ৫ সেন্টিমিটার।

ছবিটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) হুমকি মূল্যায়ন প্রতিবেদনের অংশ। প্রতিবেদনে শেনলংকে এমন একটি মহাকাশযান হিসেবে বর্ণনা করা হয়েছে, যা কক্ষপথে গিয়ে মহাকাশে বস্তু স্থাপন করতে পারে, সেগুলো পরীক্ষা করতে পারে এবং পরে পৃথিবীতে ফিরে আসতে পারে।

ছবিতে শেনলংকে অন্য একটি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত অবস্থায় দেখা গেছে। এ সময় মহাকাশযানটির সৌর প্যানেলগুলো খোলা ছিল। পেছনের দিকে থাকা এর পেলোড দরজাটিও খোলা বলে মনে হচ্ছে।

পুনর্ব্যবহারযোগ্য শেনলং মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের বোয়িং নির্মিত এক্স-৩৭বি মহাকাশযানের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। এটি রকেটে করে মহাকাশে পাঠানো হয়। কক্ষপথে প্রবেশের পর নির্দিষ্ট সময় শেষে বিমানসদৃশভাবে পৃথিবীতে অবতরণ করে।

শেনলং বর্তমানে চতুর্থ মিশনে রয়েছে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে করে এটি উৎক্ষেপণ করা হয়।

চীন এখনো শেনলংয়ের কোনো আনুষ্ঠানিক ছবি প্রকাশ করেনি। ভ্যান্টর এক বিবৃতিতে জানিয়েছে, মহাকাশযানটির দৈর্ঘ্য ২৬ ফুট।

স্পেস ডটকম এ সপ্তাহে কোন কোন শহর থেকে শেনলং দেখা যেতে পারে, তার একটি তালিকাও প্রকাশ করেছে। ‘হেভেনস অ্যাবাভ’-এর তথ্য উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৩ নভেম্বর ডেনভার এবং ৫ ও ৬ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের আকাশের ওপর দিয়ে যাবে মহাকাশযানটি। ফলে শহরগুলোর বাসিন্দারা খালি চোখে এটি দেখার সুযোগ পেতে পারেন।

প্রতিবেদন অনুযায়ী, ভোর হওয়ার আগের আকাশে শেনলং দেখার সবচেয়ে ভালো সুযোগ থাকবে।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যোগাযোগমাধ্যমে বিয়ের দাওয়াত, গাড়ি-ফ্রিজ-খাবার নিয়ে হাজির হাজারো মানুষ

যোগাযোগমাধ্যমে বিয়ের দাওয়াত, গাড়ি-ফ্রিজ-খাবার নিয়ে হাজির হাজারো মানুষ

এবার রোবটের ‘মস্তিষ্ক’ তৈরির দৌড়ে চীন

এবার রোবটের ‘মস্তিষ্ক’ তৈরির দৌড়ে চীন

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

চীনের মাটিতে বাংলার ঘ্রাণ, সানইউয়ানলিতে বাংলাদেশিদের মিলনমেলা

চীনের মাটিতে বাংলার ঘ্রাণ, সানইউয়ানলিতে বাংলাদেশিদের মিলনমেলা

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ বন্ধের পর তরুণীর মৃত্যু, ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ বন্ধের পর তরুণীর মৃত্যু, ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের রহস্যময় মহাকাশযান, ক্যামেরায় ধরা পড়ল অজানা বস্তু ছাড়ার দৃশ্য

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের রহস্যময় মহাকাশযান, ক্যামেরায় ধরা পড়ল অজানা বস্তু ছাড়ার দৃশ্য

‘৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায়’, রাহুলকে আক্রমণ অমিত শাহের

‘৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায়’, রাহুলকে আক্রমণ অমিত শাহের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম