Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর সরকারে যাবেন না আইজেনকোট

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ এএম

ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর সরকারে যাবেন না আইজেনকোট

গাদি আইজেনকোট। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইয়ার পার্টির নেতা গাদি আইজেনকোট। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করলেও তিনি নেতানিয়াহুর সরকারে যোগ দেবেন না বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএন।

সোমবার (২ নভেম্বর) সম্প্রচারমাধ্যমটির এক প্রতিবেদনে বেনামি সূত্রের বরাতে বলা হয়, সম্প্রতি এক রুদ্ধদ্বার বৈঠকে এসব কথা বলেন আইজেনকট।

তার বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ‘আমি নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে বসব না।’

আইজেনকোট আরও বলেন, ‘ট্রাম্প আমাকে আমন্ত্রণ জানালে আমি প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে বৈঠকে যোগ দেব। তবে তাকে স্পষ্ট করে বলব, এটি ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ হতে দেব না।’

নেতানিয়াহু বৃহত্তর সরকার গঠনের বিষয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করার পর আইজেনকোটের এই বক্তব্য সামনে এলো। তবে নেতানিয়াহু শর্ত দিয়েছেন, নতুন সরকারে নেতৃত্ব দিতে হবে তাকেই। একই সঙ্গে দেশটির প্রধান দুই আরব দল রা’আম ও জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল কোনো জোট সরকার গঠনের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তিনি।


গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে ১২০ সদস্যের নেসেটে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

নাফতালি বেনেটের টুগেদার পার্টি, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস এবং আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু পার্টি পরবর্তী সরকার গঠনের জন্য আইজেনকোটের নাম সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। আরবদের দুটি তালিকার সম্ভাব্য সমর্থন যুক্ত হলে তার পক্ষে সমর্থন ৬৭ জন আইনপ্রণেতায় পৌঁছাতে পারে।

তবে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করে কিংবা তাদের সমর্থনের ওপর নির্ভর করে গঠিত কোনো সরকারে যোগ দিতে লিবারম্যানের অস্বীকৃতি জোট গঠনের পথে বাধা হয়ে রয়েছে।

বুধবার থেকে পার্লামেন্টের বিভিন্ন দলের সঙ্গে দুই দিনের পরামর্শ শুরু করবেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এর আগে মঙ্গলবার নিজেদের অবস্থান সমন্বয় করতে বিরোধী দলগুলোর নেতাদের বৈঠকে বসার কথা রয়েছে। সূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনের পর নতুন সমীকরণ, ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন কে?

নির্বাচনের পর নতুন সমীকরণ, ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন কে?

গাজায় ইসরাইলি হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৮

গাজায় ইসরাইলি হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৮

‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট

‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট

নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল

নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল

‘নেতানিয়াহুর পতন ঘটাতে আইজেনকোটের সাহসী পদক্ষেপ নেওয়া উচিত’

‘নেতানিয়াহুর পতন ঘটাতে আইজেনকোটের সাহসী পদক্ষেপ নেওয়া উচিত’

নতুন সরকার গঠনে ‘উদ্ভাবনী ধারণা’র আহ্বান ইসরাইলি প্রেসিডেন্টের

নতুন সরকার গঠনে ‘উদ্ভাবনী ধারণা’র আহ্বান ইসরাইলি প্রেসিডেন্টের

আরও পড়ুন

ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর সরকারে যাবেন না আইজেনকোট

ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর সরকারে যাবেন না আইজেনকোট

ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের নতুন বার্তা

ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের নতুন বার্তা

‘যুদ্ধের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত করতে চায় যুক্তরাষ্ট্র’

‘যুদ্ধের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত করতে চায় যুক্তরাষ্ট্র’

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম