‘যুদ্ধের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত করতে চায় যুক্তরাষ্ট্র’
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ এএম
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিবালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপপ্রধান আলী বাঘেরি কানি। ছবি: এপি
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের সঙ্গে যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত করতে চায় বলে অভিযোগ তুলেছে তেহরান।
সোমবার (২ নভেম্বর) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিবালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপপ্রধান আলী বাঘেরি কানি এ অভিযোগ তোলেন।
চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে এক বৈঠকে তিনি এ অভিযোগ করেন।
বাঘের কানিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড দেশটির ‘আগ্রাসী ও আধিপত্যবাদী চরিত্র’ প্রকাশ করেছে। সূত্র: আল জাজিরা

