Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ার এক পুলিশ সদস্য। ফাইল ছবি

Advertisement

নাইজেরিয়ায় নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে বন্দুকধারীদের অতর্কিত হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্য থেকে পার্শ্ববর্তী জামফারা রাজ্যে যাওয়ার পথে তাদের বহনকারী একটি বাসে হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সোকোতো-গুসাউ মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর আনাদোলুর

দেশটির পুলিশের মুখপাত্র আবদুল্লাহি ফারুক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত পাঁচ পুলিশ সদস্যের মরদেহ সোকোতোতে উসমানু দানফোদিও বিশ্ববিদ্যালয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ দায়িত্ব পালনের জন্য ওই পুলিশ সদস্যরা জামফারা যাচ্ছিলেন। জামফারা নর্থ সিনেটরিয়াল ডিস্ট্রিক্টের নির্বাচনে ক্ষমতাসীন অল প্রগ্রেসিভস কংগ্রেসের (এপিসি) প্রাথমিক ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মোতায়েন করা হয়েছিল।


পথে জামফারা রাজ্যের গণপরিবহণের একটি বাসে করে যাওয়ার সময় সশস্ত্র হামলাকারীরা তাদের গতিরোধ করে। পরে বাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই পাঁচ পুলিশ সদস্য নিহত হন।

এ হামলার মধ্য দিয়ে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার চিত্র আবারও সামনে এসেছে। অঞ্চলটিতে প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো যানবাহনে হামলা, গ্রামাঞ্চলে আক্রমণ এবং মুক্তিপণের জন্য সাধারণ মানুষকে অপহরণ করে।


বিশেষ করে জামফারা, সোকোতো, কাতসিনা, কাদুনা ও কেব্বি রাজ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এসব এলাকায় সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত অভিযান চললেও হামলা ও অপহরণের ঘটনা থামছে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিরপুরে বিক্ষোভে দুষ্কৃতিকারীদের সংশ্লিষ্টতা, কঠোর হুঁশিয়ারি পুলিশের

মিরপুরে বিক্ষোভে দুষ্কৃতিকারীদের সংশ্লিষ্টতা, কঠোর হুঁশিয়ারি পুলিশের

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪৯

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪৯

মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ

মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

আরও পড়ুন

আল জাজিরার প্রতিবেদন যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের রাজনীতি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা

যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের রাজনীতি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা

এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি?

এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি?

বাইন্যান্সে ক্রিপ্টো চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রকে ‘কড়া ভাষায়’ সতর্ক করল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রকে ‘কড়া ভাষায়’ সতর্ক করল উত্তর কোরিয়া

‘কৃষ্ণ বাঁকা, রাম সোজা’— মন্তব্যে ক্ষমা চাইলেন সেই বাগেশ্বর বাবা

‘কৃষ্ণ বাঁকা, রাম সোজা’— মন্তব্যে ক্ষমা চাইলেন সেই বাগেশ্বর বাবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম