Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

অবতরণের ঠিক আগমুহূর্তে দুটি হেলিকপ্টারের রোটর বা পাখার মধ্যে সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

Advertisement

নেপালের মাউন্ট এভারেস্টসংলগ্ন দুর্গম পার্বত্য এলাকায় অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

নেপালি সংবাদমাধ্যম পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলা হয়েছে, নিহত ব্যক্তির নাম বসন্ত কুমার বালারামারামাডু। তিনি ভারতের নাগরিক।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সোলুখুম্বু জেলার একটি হেলিপোর্টে এ দুর্ঘটনা ঘটে। সোলুখুম্বু জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি বলেন, ‘ঘটনাস্থলেই এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’


এদিকে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, অবতরণের ঠিক আগমুহূর্তে দুটি হেলিকপ্টারের রোটর বা পাখার মধ্যে সংঘর্ষ হয়। এরপর হেলিকপ্টার দুটি বরফে ঢাকা মাটিতে আছড়ে পড়ে। তবে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এনডিটিভি।

নেপালে পর্যটক, পর্বতারোহী ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহণে ছোট আকারের হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। জরুরি উদ্ধারকাজেও এসব হেলিকপ্টারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে দেশটির দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি এবং দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে বিমান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।


বিশেষ করে হিমালয়ের উঁচু এলাকায় বাতাসের ঘনত্ব কম থাকায় হেলিকপ্টার চালানো কঠিন হয়ে পড়ে। বাতাসে অক্সিজেন ও বায়ুর অণুর ঘনত্ব কম থাকায় হেলিকপ্টারের পাখা পর্যাপ্ত উত্তোলনক্ষমতা তৈরি করতে পারে না। একই সঙ্গে ইঞ্জিনও প্রয়োজনীয় শক্তি উৎপাদনে বাধার মুখে পড়ে। ফলে উচ্চ পার্বত্য এলাকায় উড্ডয়ন ও অবতরণে ঝুঁকি বেড়ে যায়।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

গাজায় ইসরাইলি হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৮

গাজায় ইসরাইলি হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৮

ভারতে বিধ্বস্ত হেলিকপ্টারের সবাই মারা গেছেন

ভারতে বিধ্বস্ত হেলিকপ্টারের সবাই মারা গেছেন

আরও পড়ুন

সেই চিঠির জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, পাঠালেন উপহার

সেই চিঠির জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, পাঠালেন উপহার

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুজনকে ফাঁসি দিল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুজনকে ফাঁসি দিল ইরান

মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, বাধ্যতামূলক সেনা নিয়োগের পথে যুক্তরাষ্ট্র?

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, বাধ্যতামূলক সেনা নিয়োগের পথে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম