Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের একটি গ্রামে স্কুলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২ নভেম্বর) এ হামলায় নিহতদের মধ্যে উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যও রয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

জরুরি সেবা বিভাগের তথ্যানুযায়ী, জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে হামলায় নিহতদের মধ্যে উদ্ধারকারী দলের দুই সদস্য এবং চার পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহতদের মধ্যে দুই উদ্ধারকর্মীও রয়েছেন।

সোমবার রাতের নিয়মিত ভিডিও ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রুশ বাহিনী প্রথমে গ্রামের একটি স্কুলে বিমান থেকে বোমা নিক্ষেপ করে। স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি প্রতি সোমবার সেখানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হতো।

তিনি বলেন, যুদ্ধের সম্মুখসারির কাছাকাছি হওয়ায় স্কুলটিতে কোনো ক্লাস চলছিল না। অঞ্চলটির প্রধান শহর জাপোরিঝিয়া থেকে দক্ষিণ-পূর্ব দিকে গ্রামটির অবস্থান।

জেলেনস্কি বলেন, ‘মানুষ যখন সেখানে আসতে শুরু করেন, ঠিক তখনই রাশিয়া প্রথম হামলা চালায়। কয়েকটি বিমান থেকে বোমা ফেলা হয়। এরপর দ্বিতীয় দফায় আরও বোমা নিক্ষেপ করা হয়, এবার আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে। এটি একটি জঘন্য সন্ত্রাসী হামলা।’

তিনি আরও বলেন, কোমিশুভাখায় অবস্থানরত বাসিন্দারা প্রতি সপ্তাহে মানবিক সহায়তার প্যাকেট সংগ্রহ করতে একত্র হন, তা রুশ বাহিনীর অজানা থাকার কথা নয়।

জেলেনস্কির অভিযোগ, রাশিয়া মানবিক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার পরিবর্তে মানুষ হত্যা অব্যাহত রেখেছে। এর আগে দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ওই উদ্যোগ বাস্তবায়িত হয়।

তিনি বলেন, ‘রাশিয়া বারবার ইউক্রেন এবং এখানে বিদ্যমান সবকিছুর প্রতি তাদের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। রাশিয়া যদি সত্যিই উত্তেজনা কমাতে চাইত, তাহলে ওলেশকির ঘটনার পর মানবিক উদ্যোগ অব্যাহত রাখার সুযোগ ছিল। আমরা এমন প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে।’

এদিকে এ হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার অংশগ্রহণের বিরোধিতা করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় রাশিয়ার অংশগ্রহণ পুনর্বহালের পক্ষে ক্রীড়া আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তিনি দেশটির অংশগ্রহণ বর্জনের আহ্বান জানান।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিবিহা বলেন, ‘রাশিয়ার প্রাপ্য নিন্দা, বিচ্ছিন্নতা ও শাস্তি; আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে ফিরে আসার সুযোগ নয়।’ তিনি আরও বলেন, রাশিয়ার অপরাধকে দেশটির পতাকা, জাতীয় দল কিংবা আন্তর্জাতিক বৈধতা ফিরে পাওয়ার প্রচেষ্টা থেকে আলাদা করে দেখার সুযোগ নেই।

জাপোরিঝিয়া সিটি কাউন্সিলের সচিব রেজিনা খারচেঙ্কো জানিয়েছেন, হামলার পর ২৭ জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে পুলিশ ও উদ্ধারকারী দল কাজ করছে বলে জানিয়েছে আঞ্চলিক পুলিশ। হামলার পর ঘটনাস্থলের বিভিন্ন স্থানে ধোঁয়া ওঠা ধ্বংসস্তূপ ছড়িয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এর এক দিন আগে খেরসন অঞ্চলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছানো এবং সেখান থেকে চলে যেতে ইচ্ছুক বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য ঘোষিত ছয় দিনের স্থানীয় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৪

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৪

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আরও পড়ুন

ইরান যুদ্ধে দ্রুত জয়ের আশা ইসরাইলের, বাস্তবতা কতটা অনুকূলে?

ইরান যুদ্ধে দ্রুত জয়ের আশা ইসরাইলের, বাস্তবতা কতটা অনুকূলে?

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম