Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে মানবিক সহায়তা বিতরণকেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। হামলার পর ধ্বংসস্তূপের নিচে ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। 

সোমবার (২ নভেম্বর) জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামের একটি স্কুল ভবনে এ হামলা চালানো হয়। রুশ বাহিনীর হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে উদ্ধারকর্মী দলের দুই সদস্য এবং পুলিশের চার কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধের সম্মুখসারির কাছাকাছি হওয়ায় স্কুলটি শিক্ষার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছিল। তবে ভবনটি স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র এবং মানবিক সহায়তা বিতরণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। প্রতি সোমবার সেখানে গ্রামের বাসিন্দাদের মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হতো।

জেলেনস্কি জানান, হামলার সময় মানুষ সহায়তা নিতে সেখানে জড়ো হচ্ছিলেন। প্রথমে কয়েকটি বোমা ফেলা হয়। এরপর আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়।

তিনি এ ঘটনাকে ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে বলেন, স্থানীয় বাসিন্দারা প্রতি সপ্তাহে সেখানে মানবিক সহায়তা নিতে আসেন, বিষয়টি রুশ বাহিনীর অজানা থাকার কথা নয়।

জাপোরিঝঝিয়া সিটি কাউন্সিলের সচিব রেজিনা খারচেঙ্কো জানান, হামলার পর ২৭ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন। আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে দুজন উদ্ধারকর্মী রয়েছেন।

জেলেনস্কি বলেন, এ হামলা আবারও প্রমাণ করেছে, রাশিয়া উত্তেজনা কমানো কিংবা ন্যায়বিচার প্রতিষ্ঠায় আগ্রহী নয়। তার অভিযোগ, মানবিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা প্রশমনের সুযোগ থাকা সত্ত্বেও মস্কো তা কাজে লাগায়নি।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় রুশ নিয়ন্ত্রণাধীন দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকি থেকে ইউক্রেনীয়দের সরিয়ে নেওয়ার একটি মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়। জেলেনস্কির দাবি, ওই উদ্যোগের পর মানবিক পদক্ষেপ অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছিল কিয়েভ। কিন্তু রাশিয়া তা গ্রহণ না করে হামলা অব্যাহত রেখেছে।

এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে, দেশটির জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়কে কেন্দ্র করে এ হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ অন্যদিকে থাকার সুযোগ নিতে চাইছে মস্কো। এ পরিস্থিতিতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সংকট উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর আরও কঠোর চাপ প্রয়োগের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৪

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৪

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

হঠাৎ রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার বার্তা, অতঃপর...

হঠাৎ রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার বার্তা, অতঃপর...

আরও পড়ুন

বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা

বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা

ইরান যুদ্ধে দ্রুত জয়ের আশা ইসরাইলের, বাস্তবতা কতটা অনুকূলে?

ইরান যুদ্ধে দ্রুত জয়ের আশা ইসরাইলের, বাস্তবতা কতটা অনুকূলে?

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম