Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

Advertisement

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে শান্তি আলোচনা আয়োজনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কর্মপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে মধ্যস্থতা করবে ওয়াশিংটন।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

উইটকফ বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠেয় বৈঠকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা, উত্তেজনা প্রশমন, মানবিক সহায়তা কার্যক্রম এবং শান্তি প্রতিষ্ঠায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।


তিনি আরও জানান, চলতি সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যুক্তরাষ্ট্রের আলোচকেরা ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, যুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তা কাঠামো এবং ইউক্রেনের পুনর্গঠনে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

উইটকফ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিস্তৃত শান্তিচুক্তি অর্জনের লক্ষ্যে কিয়েভ, অসলো ও সেন্ট পিটার্সবার্গে ইতিমধ্যে অর্জিত অগ্রগতির ভিত্তিতে আরও এগিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪

যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র: জনগণের চেয়েও যেখানে গুরুত্বপূর্ণ লবিস্টদের প্রভাব

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র: জনগণের চেয়েও যেখানে গুরুত্বপূর্ণ লবিস্টদের প্রভাব

আরও পড়ুন

বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা

বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা

ইরান যুদ্ধে দ্রুত জয়ের আশা ইসরাইলের, বাস্তবতা কতটা অনুকূলে?

ইরান যুদ্ধে দ্রুত জয়ের আশা ইসরাইলের, বাস্তবতা কতটা অনুকূলে?

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম