Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

ইউক্রেন ও রাশিয়ার পতাকা। সংগৃহীত ছবি

Advertisement

রাশিয়া ও ইউক্রেনেরে জরুরি সতর্কতা ব্যবস্থার মোবাইল অ্যাপে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। দুই দেশের অ্যাপ থেকেই ছড়িয়ে পড়েছে ভুয়া তথ্য ও আতঙ্ক সৃষ্টিকারী সতর্কবার্তা। এতে দুদেশের নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা গেছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় পারমাণবিক ও রাসায়নিক হামলার সতর্কতা দেখানো হয়েছে। অন্যদিকে রাশিয়ার অ্যাপ থেকেও সাধারণ মানুষের কাছে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে।

গতকাল রোববার ইউক্রেনের বিমানবাহিনী জানায়, দেশটির জনসাধারণের জন্য চালু করা বিমান হামলার সতর্কতা অ্যাপটি হ্যাক করা হয়েছে। কিছু সময়ের জন্য অ্যাপটিতে রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় পারমাণবিক ও রাসায়নিক হামলার আশঙ্কা দেখানো হয়। এমনকি রাস্তায় সংঘর্ষের সতর্কবার্তাও দেওয়া হয়। এ ছাড়া রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ মোতায়েন করা হয়েছে বলে একটি ভুয়া বার্তা ছড়িয়ে পড়ে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী জানায়, অ্যাপটি শত্রুপক্ষের প্রভাব বিস্তারের শিকার হয়েছে বলে মনে হচ্ছে। তবে দেশে কোনো তেজস্ক্রিয় হামলার হুমকি নেই। জনগণকে আতঙ্কিত না হয়ে আনুষ্ঠানিক চ্যানেলের তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।

পরে অ্যাপটির অস্বাভাবিক সতর্কবার্তাগুলো সরিয়ে নেওয়া হয়। ইউক্রেনের ডিজিটাল রূপান্তর মন্ত্রণালয় জানায়, অ্যাপটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বিমান হামলার সাইরেনসহ জনগণকে সতর্ক করার অন্যান্য ব্যবস্থা সচল রয়েছে।

এর কয়েক ঘণ্টা পর সোমবার (২ নভেম্বর) রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, তাদের মোবাইল অ্যাপেও বড় ধরনের সাইবার হামলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে রয়টার্স জানায়, এই হামলার ফলে সাধারণ মানুষের কাছে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে।

রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপটির কার্যক্রম পুনরুদ্ধারে কাজ চলছে। তবে হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে মস্কো তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কৌশলগত যোগাযোগবিষয়ক কেন্দ্র রাশিয়াকে তাদের অ্যাপে হামলার জন্য দায়ী করেছে। তবে রাশিয়ার অ্যাপে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করা হয়েছে কি না, সে বিষয়ে মস্কো কোনো অভিযোগ করেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হঠাৎ রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার বার্তা, অতঃপর...

হঠাৎ রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার বার্তা, অতঃপর...

ট্রাম্পের চাপ উপেক্ষা করে রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

ট্রাম্পের চাপ উপেক্ষা করে রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগান

রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগান

রাশিয়াকে নিয়ে মন্তব্যের ক্ষেত্রে ইউরোপীয় নেতাদের সংযত থাকতে বলল যুক্তরাষ্ট্র

রাশিয়াকে নিয়ে মন্তব্যের ক্ষেত্রে ইউরোপীয় নেতাদের সংযত থাকতে বলল যুক্তরাষ্ট্র

যুদ্ধের মধ্যেই ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধের মধ্যেই ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার বানাচ্ছে ইউরোপের এক দেশ, নেপথ্যে কী?

রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার বানাচ্ছে ইউরোপের এক দেশ, নেপথ্যে কী?

আরও পড়ুন

স্বর্ণের দামে পতন, আমিরাতে গয়না ও কয়েন কেনার ধুম

স্বর্ণের দামে পতন, আমিরাতে গয়না ও কয়েন কেনার ধুম

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

‘কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প’

‘কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প’

নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম