Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র নতুন কোনো সামরিক আগ্রাসন চালালে আগের চেয়েওর আরও কঠোর ও বিস্তৃত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের ভাষ্য, নতুন করে যুদ্ধ শুরু হলে সংঘাত শুধু পশ্চিম এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ছড়িয়ে পড়তে পারে আরও বিস্তৃত অঞ্চলে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র কোনো সামরিক অভিযান চালালে আগের তুলনায় আরও কঠোর ও ব্যাপক হামলার মুখে পড়বে। নতুন করে যুদ্ধ শুরু হলে সংঘাতের ভৌগোলিক পরিসর পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, শত্রুপক্ষের সব ধরনের স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করতে ইরানের সশস্ত্র বাহিনী তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করছে।


আকরামিনিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন করে সংঘাত শুরু হলে ইরানের হামলার আওতায় আসতে পারে যুক্তরাষ্ট্রের স্থাপনা, সামরিক সরঞ্জাম, সেনাসদস্য ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা। এসব লক্ষ্যবস্তু ইরানের হামলার আওতার মধ্যে বিশ্বের যেখানেই থাকুক না কেন, সেগুলোতে আঘাত হানা হতে পারে।

এদিকে ইরানের পশ্চিম সীমান্ত দিয়ে স্থলভাগে নতুন যুদ্ধফ্রন্ট তৈরির চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেছেন এই সামরিক মুখপাত্র।

তার অভিযোগ, ইরানের পশ্চিম সীমান্তসংলগ্ন উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে অবস্থানরত সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও সরঞ্জাম দিয়ে সহায়তা করছিল শত্রুপক্ষ। এসব গোষ্ঠীকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর পরিকল্পনা ছিল।


তবে ইরানের সামরিক ইউনিট মোতায়েন এবং ওই গোষ্ঠীগুলোর অবস্থানে আগাম অভিযান চালানোর মাধ্যমে সেই পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন আকরামিনিয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুজনকে ফাঁসি দিল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুজনকে ফাঁসি দিল ইরান

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, বাধ্যতামূলক সেনা নিয়োগের পথে যুক্তরাষ্ট্র?

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, বাধ্যতামূলক সেনা নিয়োগের পথে যুক্তরাষ্ট্র?

কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

গাধা-হাতিই কেন যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের প্রতীক?

গাধা-হাতিই কেন যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের প্রতীক?

১৯৪৬ সাল থেকে মার্কিন মধ্যবর্তী নির্বাচন, ক্ষমতাসীনদের ভাগ্যে কী ঘটেছে?

আলজাজিরার বিশ্লেষণ ১৯৪৬ সাল থেকে মার্কিন মধ্যবর্তী নির্বাচন, ক্ষমতাসীনদের ভাগ্যে কী ঘটেছে?

ইরান যুদ্ধে দ্রুত জয়ের আশা ইসরাইলের, বাস্তবতা কতটা অনুকূলে?

ইরান যুদ্ধে দ্রুত জয়ের আশা ইসরাইলের, বাস্তবতা কতটা অনুকূলে?

আরও পড়ুন

বাইন্যান্সে ক্রিপ্টো চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রকে ‘কড়া ভাষায়’ সতর্ক করল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রকে ‘কড়া ভাষায়’ সতর্ক করল উত্তর কোরিয়া

‘কৃষ্ণ বাঁকা, রাম সোজা’— মন্তব্যে বিপাকে বাগেশ্বর বাবা

‘কৃষ্ণ বাঁকা, রাম সোজা’— মন্তব্যে বিপাকে বাগেশ্বর বাবা

সৌদিতে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

সৌদিতে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম